দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১১৪ বাংলাদেশি

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০১:৫১ পিএম

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহায়তায় তারা দেশে ফেরেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বর্তমানে তারা ট্রানজিট পয়েন্টে অবস্থান করছেন। 

আরও পড়ুন: বাঁচার আকুতি ইউক্রেনে আটকে পড়া নাবিকদের

আইওএম থেকে প্রত্যেক যাত্রীকে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা নগদ প্রদান করা হচ্ছে। তারা লিবিয়া হয়ে ইতালি যাবার চেষ্টা করেছিলেন। 

এই যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বালাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়ায় যান। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যায় তারা। এরপর দালালরা তাদের ত্রিপোলিতে নিয়ে রাখে। 

সেখান থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা এদের আটক করে। 


একাত্তর/এআর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর