‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকরা এখন রুমানিয়ায়

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:৫৭ পিএম

ইউক্রেনে থাকা রাষ্ট্রীয় মালিকাধীন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকদের রুমানিয়ায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে জাহাজটির নাবিকদেরকে।

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কারা হামলা করেছে, সে বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য পেয়েছে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, কে জাহাজে বোমা মেরেছে আমরা জানি না। রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। আগুন আমাদের নাবিকরা নিভিয়েছে। খুব বড় ড্যামেজ হয়নি। যেহেতু নাবিকরা ভয় পাচ্ছেন সেহেতু আমরা তাদের উঠিয়ে নিয়ে আসছি।

রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাক কী হয়। বিভিন্ন তথ্য পাচ্ছি। বিশ্লেষণ করছি। আরও বিস্তারিত আসবে আমরা সেভাবে কাজ করব। দেশের জন্য যেটা মঙ্গল সেটা করা হবে।

গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রুশ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ।

আরও পড়ুন: গুম খুনের মাধ্যমে দেশ নরকে পরিণত হয়েছে: ফখরুল

ভোট দানে বিরত থাকার বিষয়ে মোমেন বলেন, আমরা শান্তি চাই, সেজন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে আমরা। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দেইনি।

বাংলাদেশ শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেছি। জাতিসংঘেও একই কথা বলেছি। আমরা বলেছি, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তির মাধ্যমে আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়। শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের মহাসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।


একাত্তর/আরএ

অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য এই অর্থনীতিবিদের বয়স হয়েছিল...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর