নিউইয়র্কে বুটিক বন্ধুর মেলায় বিপুল সাড়া

আপডেট : ২১ মার্চ ২০২২, ১১:০২ এএম

উৎসবের আনন্দে মেতে থাকা বাঙালি সংস্কৃতির অন্যতম একটি অনুষঙ্গ। এদিকে শিগগিরই বৈশাখ আসছে, সামনে ঈদ। 

আর এসব উপলক্ষকে সামনে রেখে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো একটি জমজমাট মেলা। 'বুটিক বন্ধু মেলা' শিরোনামে এই মেলায় ছিল অসংখ্য প্রবাসীর অংশগ্রহণ। 

রোববার (২০ মার্চ) ছুটির দিনে জ্যামাইকার একটি হলরুমে আয়োজন করা হয় এই মেলার। বাংলাদেশি ঐতিহ্যবাহী শাড়ী, অন্যান্য পোশাক, জুয়েলারিসহ দেশজ শিল্পের নানা পসরা নিয়ে বসে এই মেলা। 

মূলত নিউইয়র্কের নারী উদ্যোক্তাদের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। আর এতে অংশ নেয় পাঁচটি প্রতিষ্ঠান।

মেলার অন্যতম আয়োজক এন জে বুটিক-এর প্রধান নুসরাত জাহান এলিন বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে নানা ধরণের উদ্যোগ রয়েছে। বিশেষ করে আগামী প্রজন্ম যেনো বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, তার জন্য অনেক সংগঠন কাজ করছে। 

একইসাথে দেশীয় বিভিন্ন উৎসবে দেশের পোশাক মানুষের হাতে তুলে দেয়াই এসব সংগঠনের উদ্দেশ্য বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রায় পাঁচ বছর ধরে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখন এ উদ্যোগে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় প্রকাশ করেন তিনি।

মেলায় অংশ নেয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে রুবি মোস্তফার ফ্যাশনিস্ট, জিন্নাত জামানের জিন্নাত ফ্যাশনা, জাহিদা আলমের ফ্যাশন উইথ জাহিদা এবং আইরিন রহমানের সিন্ডারেলাস ড্রিম ক্লোজেট। 

উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের বেশিরভাগ পোশাক ও গয়না বাংলাদেশ থেকে সংগ্রহ করা। বিশেষ করে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ফ্যাশন প্রতিষ্ঠানের কাপড় তারা নিয়ে এসে থাকেন। 

সেসব কাপড়ে থাকে সৃজনশীলতার ছোঁয়া, থাকে দেশীয় শিল্প সংস্কৃতির পরশ। এর বাইরেও উৎসব আয়োজনে বিক্রির জন্য নানা উৎস থেকে তারা কাপড় ও জুয়েলারি সংগ্রহ করে থাকেন।

ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার সহায়তা কামনা করেন নুসরাত জাহান এলিন। 


একাত্তর/এসজে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ এবং ‘নবম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬’।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর