সুচিত্রা সেন এক অশেষ ভালোবাসার নাম: মৌসুমী

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৭:১২ পিএম

'সুচিত্রা সেন এমন একটি ভালোবাসার নাম, যার কোন শেষ নেই।' এমনিভাবে কিংবদন্তী এই অভিনেত্রীর কথা স্মরণ করলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আরেক অভিনেত্রী মৌসুমী। 

উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হয়ে গেলো দু'দিনব্যাপী একটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। নবান্ন হলরুমে এ উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। 

image


বুধবার (৩০ মার্চ) এই উৎসবের উদ্বোধন করেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

তিনি জানান, সুচিত্রা সেন অভিনিত এমন কোন চলচ্চিত্র নেই যেটি তিনি দেখেননি। এই মহানায়িকাকে অনুসরণ করেই তার মতো অনেকেই চলচ্চিত্রে পা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। 

পরে সুচিত্রা সেন অভিনিত একটি চলচ্চিত্র থেকে 'এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো' গানের অংশবিশেষ তিনি গেয়ে শোনান। মিলনায়ন ভর্তি দর্শকরা তখন আবেগাপ্লুত হয়ে পড়েন।   

অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসবের প্রথমদিন একটি ছবি প্রদর্শিত হয়।

সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-র কর্ণধার  গোপাল সান্যাল বলেন, 'মহামারি কাটিয়ে বিরতির পর আবার আমরা মিলিত হয়েছি। চা-কফি খেতে খেতে উত্তম-সুচিত্রা অভিনীত ছবি দেখে নষ্টালজিয়ায় ভর করে দর্শকরা ঘরে ফিরবেন।'

তিনি আরও বলেন, 'একজন অসাধারণ এবং কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন আমাদের অহংকার। তিনি কালজয়ী, অসংখ্য মানুষের হৃদয়ে চির অবস্থান নিয়ে আছেন। এই উৎসবের মধ্য দিয়ে তার অসামান্য কাজকে উদযাপন করছি আমরা।'    

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক মনজুর আহমেদ, ফজলুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট নাসির উদ্দিন খান পল, অভিনেত্রী রেখা আহমেদ। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ এর কর্ণধার গোপাল সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী স্বাধীন মজুমদার।    

কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর সপরিবারে তাঁরা ভারতে চলে যান।

উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেন জুটির অভিনয় জনপ্রিয়তার সকল সীমানা ছাড়িয়ে গেছে। ভারত এবং বাংলাদেশে উত্তম-সুচিত্রা আজও জনপ্রিয়।


একাত্তর/এসজে

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর