লিবিয়ায় পাঁচ শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২:২৫ পিএম

লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়।

লিবিয়াতে ইংরেজি দৈনিক লিবিয়া অবজারভার ও স্যাটেলাইট টিভি আল–আহরার পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদের ৫৫৩ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা এখন ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে অবস্থান করছে।

দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, অবৈধপথে আসার কারণে ফেরত পাঠানোয় জটিলতা দেখা দেয় কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তাদের ফেরত পাঠানোর বিষয়ে যোগাযোগ রাখছি।

লিবিয়ার মিসরাতা সৈকত থেকে ইউরোপ যাত্রার প্রস্তুতিকালে ৫৫৩ জন অভিবাসীকে আটক করে ত্রিপোলির নিরাপত্তাকর্মীরা। লিবিয়ার রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মিসরাতা সমুদ্র সৈকতের অবস্থান।

আটক হওয়া অভিবাসীরা লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মিসরাতার সমুদ্র সৈকতের কাছে তাদের আটক করা হয়।

এদিকে গত সোমবার (২৫ এপ্রিল) লিবিয়া উপকূলে একটি নৌকাডুবিতে নয়জন ব্যক্তি মারা গেছেন। তারা কোন দেশের নাগরিক প্রাথমিকভাবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


একাত্তর/এসএ

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের মরদেহ উদ্ধার করেছে বলে মনে করছে দেশটির পুলিশ। এ ঘটনায় আরেক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (১ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ...
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর