পিকে হালদারকে দেশে ফেরাতে কমিটি করেছে দুদক

আপডেট : ১৮ মে ২০২২, ০৭:২১ পিএম

দেশে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়া পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারকে দেশে ফিরিয়ে আনতে একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

তবে, এই কমিটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনো জানায়নি দুদক। কমিটিতে কতজন সদস্য রয়েছেন, কারা আছেন সে সম্পর্কেও কিছু বলেনি সংস্থাটি।  

পি কে হালদারের অর্থ আত্মসাৎ ও পাচার মামলার কাজের তদন্ত করছিলেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার। আর, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলাটি তদন্ত করেছেন উপ-পরিচালক সালাউদ্দিন।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে নামে-বেনামে নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে ইতোমধ্যে ৩৪টি মামলা হয়েছে।

অর্থপাচার ও আত্মসাতের মামলায় বর্তমানে কলকাতায় রিমান্ডে আছেন পি কে হালদার। দ্বিতীয় দফায় তাকে আবারো ১০ দিনের রিমান্ডে নেয় ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি। এর আগে, তাকে তিন দিনের রিমান্ডে রাখা হয়। 

পি কে হালদারের সঙ্গে গ্রেপ্তার আরও চারজনকেও ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার একমাত্র নারীকে পাঠানো হয়েছে বিচারিক হেফাজতে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অরিজিৎ চক্রবর্তী জানান, তাদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। 

আরও পড়ুন: পরীমণির মামলায় নাসির ও অমির বিচার শুরু

যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, মঙ্গলবার (১৭ মে) তাদের পরিচয় প্রকাশ করেছে ইডি। তাতে পি কে হালদার বা প্রশান্ত হালদার ভারতে শিব শঙ্কর হালদার নাম ভাঁড়িয়ে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। 

গ্রেপ্তার অন্যদের নাম বলা হয়েছে- স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি, ইমাম হোসেন ওরফে ইমন হালদার, প্রাণেশ কুমার হালদার এবং আমেনা সুলতানা ওরফে শর্মি হালদার।


একাত্তর/এসজে

বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিন জনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত।
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হলো।
অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর