যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:৪৬ এএম

আমেরিকার আটলান্টা শহরে বন্দুকধারীদের গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার দেশের বাড়ি নোয়াখালী পৌর এলাকায়। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (১৬ জুন) নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রতন কৃষ্ণ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে বিকেলে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। যে কোন প্রয়োজনে তাদের সহযোগিতার আশ্বাস দেন। নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।

তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ। নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় দোকানের বিপরীত দিক থেকে একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের সামনে পড়ে যান তিনি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি মসজিদে তার নামাজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।


একাত্তর/এআর

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর