পদ্মা সেতু দেখতে শত শত প্রবাসী দেশে আসছেন

আপডেট : ১৮ জুন ২০২২, ০৮:০৫ পিএম

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ব্রিটেন থেকে শত শত প্রবাসী আসছেন বাংলাদেশে।

অন্যদিকে ব্রিটিশ উদ্যোক্তারা বলছেন, পদ্মা সেতু ইউরোপের বাজারে বাংলাদেশের নতুন বাণিজ্য সম্ভাবনা তৈরি করবে। পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশে বড় বিনিয়োগের জন্য আস্থা তৈরি করেছে।

১৯৬৩ সাল থেকে লন্ডনে বসবাস করছেন সুলতান মাহমুদ শরিফ। ৬৮ সালে বিয়ে করার পর সর্বনাশা পদ্মার কারণে বিলেতি বউকে শশুরবাড়ী নিয়ে যেতে পারেননি বর্ষীয়ান এই মুক্তিযোদ্ধা।

পিতার মৃত্যুর পর অংশ নিতে পারেননি জানাজায়। ৬০ বছরের অপক্ষো শেষ হচ্ছে সুলতানের।  পদ্মা এখন আর সর্বনাশা নয়।

পদ্মার বুকে মাথা উচূ করে দাঁড়ানো সেতুটি হয়ে উঠেছে বাংলাদেশের আশা আকঙ্খার প্রতীক, সেতু দেখতে বাংলাদেশে যাচ্ছেন ৮২ বছর বয়সী এই বর্ষীয়ান প্রবাসী।

পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নই পুরন করছে না, আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন বাজারও সৃষ্টি করবে বলে মনে করছেন ব্রিটেনের ব্যবসায়িরা।

বিনিয়োগকারীরা বলছেন, পদ্মা সেতুর মতো অবকাঠামোগত উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশিলতা বিদেশী বিনিয়োগ ও বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে সহায়তা করবে।




একাত্তর/এসএ

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
বিশ্বজুড়ে শান্তি সমৃদ্ধি কামনায় পৃথিবীর অন্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেও ঈদ পালন করেছেন প্রবাসীরা। এসময় সব ঈদের জামাত থেকে ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়। ঈদের নামাজের পর ধর্মপ্রাণ...
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা সভার আয়োজন করেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর