দেশে টাকা পাঠাতে সহজ উপায় চান প্রবাসীরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২১ পিএম

প্রবাসীরা যেন আরো সহজে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে সেজন্য আইন সহজ করার পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

আর বৈধভাবে টাকা পাঠানো উদ্বুদ্ধ করতে বিভিন্ন দেশে মেলা আয়োজন ও সিআইপি কার্ডের মতো সম্মাননা দেয়ার কথা বলেছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বাংলাদেশ ট্রেড ফেয়ারের তৃতীয় এবং সমাপনী দিন সোমবারে আলোচনা হয় বৈধভাবে রেমিট্যান্স চ্যানেলে কিভাবে শক্তিশালী করে দেশের অর্থনীতি।

এতে আলোচকরা বলেন, প্রবাসীরা বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে চাইলেও ব্যাংক বিদেশি মুদ্রার হিসাব খোলতে এখনো বেশ কিছু জটিলতা আছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন বর্তমানে বিভিন্ন খাতের জন্য ডলারের ভিন্ন ভিন্ন দাম বেঁধে দেওয়া হয়েছে, যা ঠিক হয়নি।

তিনি বলেন, প্রবাসীরা যেনো সহজে ও বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে পারে সেজন্য পুরো আর্থিক খাতকে ডিজিটালাইজেশন করে আইন আরো সহজ করতে হবে।

দেশে রেমিট্যান্স পাঠায় এমন এক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি বলেন, হুন্ডি ছাড়া মানি এক্সচেঞ্জগুলো অবৈধ লেনদেনে জড়িত। এদের উপর নজরদারি ও ব্যাংকিং কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে।

এ সময় এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন বাংলাদেশের রেমিট্যান্সের একটি বড় উৎস যুক্তরাষ্ট্র। তাই সরকার এবং দেশের ব্যাংকগুলোয় উচিত প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে গিয়ে বিভিন্ন মেলা এবং কার্যক্রম পরিচালনা করা, একই সাথে প্রবাসীদের সম্মান জানানো।

আরও পড়ুন: কক্সবাজারে ডিভাইস বসানো সেই পাখিটি মারা গেছে

অনুষ্ঠানে আসা প্রবাসীরা বলেন, দূর বিদেশে তাদের কষ্টে কামাই দেশের উপকারে লাগুক তাই চান তারা তবে এই আয়ে ভাগ বসানো হুন্ডি-ওয়ালাদের প্রতিরোধে নীতি ও উৎসাহ আসতে হবে বাংলাদেশ থেকে।

একাত্তর/আরএ

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর