নিউইয়র্কে ৩০ অক্টোবর হতে যাচ্ছে লালন উৎসব

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:৫৩ পিএম

গান, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী ও লালনের উপর আঁকা প্রদর্শনীসহ নানা আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। আগামী ৩০ অক্টোবর রবিবার দিনভর এই উৎসব অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। লালন পরিষদ ইউএসএ এই উৎসবের আয়োজন করছে।

এ উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন লালন পরিষদ ইউএসএ’র সভাপতি ও উৎসব কমিটির আহবায়ক মো: আব্দুল হামিদ। সাংবাদিক ও উৎসবের সমন্বয়কারি হাসানুজ্জামান সাকীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু, রিয়েল স্টেট ইনভেস্টমেন্টের সিইও ও বিশিষ্ট আবাসন ব্যবসায়ী নুরুল আজিম, লেখক ও শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, ব্যবসায়ী আহসান হাবীব, উৎসব কমিটির সমন্বয়কারী গোপাল সান্যাল, দীনেশ চন্দ্র মজুমদার, সুখেজ গোমেজ ও শিল্পী শাহ মাহবুব। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে যোগ দেবেন বাংলাদেশের কিংবদন্তী লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য বংশীবাদক গাজী আব্দুল হাকিম। এ ছাড়া নিউইয়র্কের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসবে লালনের উপর নির্মিত চলচ্চিত্র দেখানো হবে। নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি শিল্পীদের চোখে লালন শীর্ষক চিত্র প্রদর্শনী হবে। এ ছাড়া থাকবে সেমিনার ও আলোচনা। আমেরিকানদের দৃষ্টিতে লালন এই শিরোনামেও একটি সেমিনার থাকবে এতে। বেলা ১২টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই লালন উৎসব।


একাত্তর/এআর

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর