বাংলাদেশে রেমিটেন্স বাড়াতে লন্ডন হাই কমিশনের বিশেষ উদ্যোগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার মিশনের ‘বঙ্গবন্ধু লাউঞ্জে’ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের সাথে সম্পৃক্ত যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সাথে ’যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বৃহত্তর রেমিটেন্স প্রবাহের সুযোগ’  শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসের।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে হাইকমিশনার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ পথে বাংলাদেশে প্রেরণে উৎসাহ প্রদানের জন্য ঘোষিত শতকরা ২ দশমিক ৫ ভাগ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে ব্রিটিশ-বাংলাদেশিদের সবসময় বৈধ পথে নিজ দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। তিনি মানি এক্সচেঞ্জ হাউজগুলোকেও রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা নেয়ার পরামর্শ দেন।

হাইকমিশনার বলেন, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাই কমিশন এবছর পূর্ব লন্ডনে একটি রেমিটেন্স ফেয়ার করবে। এছাড়া পূর্ব লন্ডনে হাই কমিশনের কন্সুলার সার্জারি সেবা প্রদানের পাশাপাশি বিশেষ ব্যবস্থায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে সহজে ও কম খরচে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যায়, সে বিষয়ে সবাইকে অবহিত করবেন। কমিউনিটি টেলিভিশন, সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন: ‘তাদের সমাবেশে ট্রেন আর বিএনপির কর্মসূচির আগে পরিবহন বন্ধ’

সভায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা শতকরা ২ দশমিক ৫ ভাগ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমাধানের জন্য কতিপয় প্রস্তাবনা উত্থাপন করেন।

হাইকমিশনার তাদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ থেকে পালানো, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, মালিকানাধীন, ৯০ মিলিয়ন, ৯ কোটি পাউন্ডের সম্পত্তি, সম্পত্তি জব্দ, যুক্তরাজ্য, গুরুতর অপরাধ, এনসিএ,
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর