‘তাদের বেলায় ট্রেন আর বিএনপির সমাবেশের আগে পরিবহন বন্ধ’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ তাদের সমাবেশে লোক জমায়েত করে, অথচ বিএনপির কর্মসূচির তিনদিন আগে গণপরিবহন বন্ধ করে দিয়ে তল্লাশির নামে নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটি ও ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, রাজশাহীতে সমাবেশে মানুষ আসার জন্য ট্রেন রাখা হয়েছে, অথচ বিএনপির অনুষ্ঠানে তারা তিনদিন আগে থেকে চেকপোস্ট বসায়, মোবাইল চেক করে, মাদকের নামে অভিযান শুরু করে। আর তাদের সমাবেশ বা কর্মসূচিতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। 

বিএনপির কর্মসূচিতে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে আস্থা ফিরে পেয়েছে দাবি করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণ আন্দোলনে বড় মাত্রা যুক্ত করেছে বলেও জানান বিএনপি মহাসচিব। 

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা মুখে এক কথা বললেও কার্যত তারা করেন অন্যটা।

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের কাছে আওয়ামী লীগের চরিত্র পরিষ্কার, তারা একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকেই শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। অতিতে তাদের কার্যক্রমেই স্পষ্ট যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

শনিবার বিএনপির পদযাত্রা কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে বিএনপির প্রতি নতুন আস্থা তৈরি হয়েছে দাবি করে ফখরুল বলেন, মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছে।

আরও পড়ুন: পাঁচ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রী

জবরদখলকারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপির দাবি আদায়ের রুটিন মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। বৈঠকে যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করতে ১২ জোটের নেতাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি। 

তিনি জানান, বৈঠকে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকার পতনের লক্ষে আন্দোলনকে আরও বেগবান করার বিষয়ে আলোচনা হয়েছে। মিথ্যা মামলা থেকে নেতাকর্মীদের মুক্তির বিষয়টি নিয়ে একমত হয়েছে ১২ দলীয় জোট।


একাত্তর/এসজে


এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর