নিউইয়র্কে মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’ নিয়ে আসছেন তৌকির আহমেদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ পিএম

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের নির্দেশনায় নিউইয়র্কে মঞ্চস্থ হতে যাচ্ছে মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’। নিউইয়র্কের বাংলা সংস্কৃতি কেন্দ্রের পরিবেশনায় এই নাটকটি মঞ্চস্থ করছে তৌকির আহমেদের প্রতিষ্ঠান ‘নক্ষত্র’। লেখক হুমায়ুন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ অবলম্বনে এই নাটকটি করছেন নিউইয়র্কের একঝাঁক নিবেদিতপ্রাণ নাট্যকর্মী। 

রোববার (১২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৌকির আহমেদ নাটকটির বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন। জ্যামাইকার একটি রেস্টুরেন্টে নাট্যকর্মী জাকির আহমেদ রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটকটির রচয়িতা হুমায়ুন কবির, বাংলা সংস্কৃতি বিকাশ কেন্দ্রের বাশিরুল হক, আবু হুসাইন বকুল এবং আহমেদ নাসিম।

তৌকির আহমেদ জানান, আগামী ১৮ই মার্চ নিউইয়র্কের কুইন্স থিয়েটারের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬টায় দর্শনির বিনিময়ে এই নাটকটি মঞ্চস্থ হবে।  

তিনি বলেন, ‘ভিন্নধর্মী গল্প নিয়ে সাজানো নাটকটির মধ্য আমরা ভীষণভাবে আশাবাদী। দর্শকরা নাটকটি ভালোবাসা ভরে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস’। 

image

তৌকির আহমেদ বলেন, মূলত আমেরিকার মূলধারায় বাংলাদেশের নাটককে নিয়ে যেতে চান তিনি। এজন্য ভবিষ্যতে ইংরেজিতেও নাটকটি করার ইচ্ছে রয়েছে। এর সঙ্গে আগামী প্রজন্মের প্রতিনিধিদের যুক্ত করার কথা বলেন তিনি। 

তৌকির বলেন, আমরা কেবল নিউইয়র্ক নয়, অন্যান্য স্টেটেও নাটকটিকে মঞ্চস্থ করতে চাই। এজন্য সবার সহযোগিতা চান তিনি। 

আরও পড়ুন: তিন দিন আগেই ভূমিকম্পের বার্তা দেন এক ডাচ বিজ্ঞানী!

হুমায়ুন কবিরের সঙ্গে তীর্থযাত্রীর নাট্যরূপ দিয়েছেন তৌকির আহমেদ। অভিনয় করছেন জাকির আহমেদ রনি, কামাল হোসাইন, আহমেদ নাসিম, শুক্লা রায়, মমিনুল বসুনিয়া, প্রতিমা সুমি, নাসিম আহমেদ মিল্টন, লায়লা ফারজানা, শরীফ হোসেন, মিলাদুন নাহার এ্যানি, আইনুল ইসলাম অপু, হীরা চৌধুরী, হৃদয় অনির্বাণ খন্দকার, মারুতি মোহন বিশ্বাস। প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন বাশিরুল হক এবং আবু হুসাইন বকুল। ব্যবস্থাপনায় আছেন রহমতউল্লাহ তুহিন। এছাড়া প্রধান সমন্বয়কারী জাকির হোসেন রনি।


একাত্তর/এসজে

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর