দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১ এএম

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে  ইসমাইল হোসেন (৩২), দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুরের মো. মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।

প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়। 

আরও পড়ুন: ইউক্রেনের রঙে সাজল আইফেল টাওয়ার

এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া এ সময় গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবাসীদের বিভিন্ন ফোরামে বলা হচ্ছে, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায় এবং একজনের বাড়ি নোয়াখালী জেলায়।


একাত্তর/এসজে

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর