জ্যাকসন হাইটসে সড়কের নাম ‘বাংলাদেশ স্ট্রিট'

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০১:৪২ পিএম

স্বাধীনতা দিবসে নিউইয়র্কের একটি রাস্তার নামকরণ করা হয়েছে, বাংলাদেশ স্ট্রিট। জ্যাকসন হাইটসের সেভেনটি থার্ড স্ট্রিট এখন থেকে পরিচিত হবে, বাংলাদেশ স্ট্রিট নামে। 

বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে এমনিতেই পরিচিত এই এলাকাটি। এবার স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের প্রচেষ্টায় এই নামকরণ করা হয়েছে। 

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সেভেন্টি থার্ড রাস্তাটির নামরকরণ করা হয়েছে, বাংলাদেশ স্ট্রিট। এতে স্বাধীনতা দিবসে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস ছিল অনেক বেশি।

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই রাস্তার নামকরণ করা হলো। নিউইয়র্কের ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফাইভের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের প্রচেষ্টায় এসেছে এমন দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশিরা কতটা ত্যাগ স্বীকার ও সংগ্রাম করেছে, তা আমরা জানি। 

বাংলাদেশ এমন একটি দেশ, যারা নিজেদের ভাষার জন্য সংগ্রাম করেছে। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশিরা আমেরিকাতেও এক বিশাল সমাজ গড়ে তুলেছে।

তিনি বলেন, অবদান রাখছে মার্কিন প্রশাসন, নিরাপত্তা, পরিবহন, রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে। দেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।

স্থানীয় সময় রোববার এই সড়কের নতুন নাম রাখা হয়। উৎসবমুখর পরিবেশে রাস্তাটির নতুন নামকরণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মূলধারার রাজনীতিবিদসহ অসংখ্য মানুষ।

আইনপ্রণেতা গ্রেস মেং বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে নানা ক্ষেত্রে অবদান রেখে সুপরিচিত হয়ে উঠছে বাংলাদেশিরা। তাঁরা কৃষি, শিক্ষা থেকে শুরু করে রাষ্ট্রীয় উচ্চ পদে উন্নয়ন করছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনেটর মাইকেল জিনারিজ, কংগ্রেস সদস্য স্টিভেন রেগা, ক্যাটলিনা ক্রুস, জেসিকা গুঞ্জলেস রোজাস, সিটি কাউন্সিলর লিন্ডা লি প্রমুখ।

জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়। 

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন।

ওই সময় জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান পদপ্রার্থী শেখর কৃষ্ণান প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হতে পারলে অভিবাসী বাংলাদেশিদের এই দাবি তিনি পূরণ করবেন।

এখন তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করলেন। নিউইয়র্কে দু'টি এলাকায় লিটল বাংলাদেশ এভিনিউ নামকরণের পর এবার গুরুত্বপূর্ণ রাস্তাটির নাম হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এভাবেই আমেরিকায় বাংলাদেশিদের অবদান স্বীকৃতি পাচ্ছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর