নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৬:১৬ পিএম

আগামী ২২—২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার—২০২৩’ আয়োজনে অংশীদারিত্বমূলক সহযোগীতা করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ—বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এরই মধ্যে মেলাটিকে তার ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেছে।

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা বলেন, ‘৬ষ্ঠ বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার—২০২৩’ আয়োজনে সহায়তার জন্য এফবিসিসিআই ইতিমধ্যেই তাদের সম্মতি দিয়েছে।

তিনি আরও বলেন, এই ইভেন্টটি বাংলাদেশি বাণিজ্য ও সাংস্কৃতিক শোকেসের একটি নিখুঁত সংমিশ্রণ হিসাবে ডিজাইন করা হয়েছে যার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র—বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার জন্য অবদান রাখা।

তিনি বলেন, এই ইভেন্টে বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে বিভিন্ন সেমিনার এবং আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্য আইটিসহ বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে বি-টু-বি এরও ব্যবস্থা থাকবে যা আমেরিকা ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করবে। 

আরও পড়ুন: বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ, নোটিশ দেওয়া হয়েছিল ১০ বার

তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই ট্রেড শোতে অংশ নিতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইতিমধ্যেই ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস, এগ্রো অ্যান্ড এগ্রো প্রসেসড, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিষেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটের বৈচিত্র পণ্য এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন সেক্টরকে এই ট্রেড শোতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। 

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত 'বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার—২০২২'—এ বাংলাদেশের ৩০টিরও বেশি বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা বিভিন্ন সেশনে অংশ নেন। গত বছর ইভেন্ট চলাকালীন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রসারের অপার সম্ভাবনার স্বীকৃতির জন্য এফবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।


একাত্তর/আরবিএস  

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ এবং ‘নবম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬’।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর