দুবাইয়ে ৫৪৯ বাংলাদেশির সম্পদের খোঁজে দুদক

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৪:৩৯ পিএম

দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া ৫৪৯ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও সম্পাদ কেনার অভিযোগ অনুসন্ধান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- উপ-পরিচালক রাম প্রসাদ মণ্ডল, মো. আহসান উদ্দিন এবং মো. ইসমাইল হোসেন।

সোমবার (১০ এপ্রিল) এ তথ্য জানান দুদক ক‌মিশনার মোজা‌ম্মেল হক খান। 

দুদক সূত্র জানায়, দুবাইয়ে নির্দিষ্ট অর্থের সম্পদ কেনা কিংবা সেখানকার ব্যাংকে অর্থ গচ্ছিত রাখার শর্তে গোল্ডেন ভিসা দেয় দেশটির সরকার। এই ভিসা ১০ বছরের জন্য নবায়নযোগ্য। 

আরও পড়ুন: র‌্যাবকে নিয়ে তথ্যচিত্রে কথা বলা যুবক গ্রেপ্তার

সূত্রটি জানায়, ৫৪৯ জন বাংলাদেশির বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ মূলধন সুইচ ব্যাংকসহ বিদেশের বিভিন্ন ব্যাংকে পাচার করেন। পরে সেটা দুবাইয়ে স্থানান্তর করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধায় ১৭২টি প্রোপার্টি কেনার অভিযোগ পাওয়া গেছে। কমিটিকে অভিযোগ অনুসন্ধান কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 


একাত্তর/এসি

সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 
জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিল (এফইসি), জাপানের সহযোগিতায় এক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
একাত্তর টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি সালাউদ্দিন আহমেদের মরদেহ দেশে আনার পর কর্মস্থল একাত্তর টেলিভিশনের বারিধারা কার্যালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর