দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চাঁদপুরের শাহজাহানের

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মো. শাহজাহানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তির উপজেলায়। উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের মো. শাহআলম রাউৎ এর ছোট ছেলে তিনি। শাহজাহানের বাবা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, শাহজাহান দুবাইতে একটি ওয়ার্কসপে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানের বাবা শাহআলম বলেন, আমার দুই ছেলের মধ্যে শাহজাহান ছোট। বড় ছেলে গত ১০ দিন আগে সৌদি আরবে গেছে। আর শাহজাহান গত ১০ মাস আগে আরব আমিরাতে যায়। দুবাই শহরে একটি ওয়ার্কসপে কাজ করতো। বিদেশে যাওয়ার এক বছর আগে বিয়ে করেছে সে, তবে তার কোনো সন্তান নেই।

তিনি আরও বলেন, ছেরের মৃত্যুর পরে এখন কী পদক্ষেপ নিবো বুঝতে পারছি না। তবে তার লাশ দেশে আনার জন্য উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবো। তার এমন মৃত্যুতে পরিবারের সকলে শোকাহত এবং অসুস্থ হয়ে পড়েছে।

আরবিএস
সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর