পবন দাস বাউল নিউইয়র্কে গাইবেন আট জুলাই

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম

নিউইয়র্কে লোকসঙ্গীত উৎসবে গান গাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী পবন দাস বাউল। আগামী ৮ জুলাই, শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা জানিয়েছেন, দুপুর ১২টায় শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলবে এই উৎসব। এরিমধ্যে লোকসঙ্গীত উৎসবকে ঘিরে সাজ সাজ রব পরে গেছে।    

'ফিরে চল মাটির টানে' স্লোগানকে সামনে রেখে এই আয়োজন করেছে বেঙ্গলি ক্লাব ইউএসএ। বাউল কালা মিয়াসহ যুক্তরাষ্ট্র বিভিন্ন অঙ্গরাজ্য এবং লন্ডন থেকেও লোকজ শিল্পীরা আসবেন এই উৎসবে। থাকবে ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথি পাঠ, কবিগান, নৃত্যসহ নানা আয়োজন।

লোকজ সংগীত উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে পাঁচ জুলাই বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ আয়োজনের আহ্বায়ক দীপক দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন উৎসব উদ্বোধক একুশে পদক প্রাপ্ত কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, প্রধান অতিথি শাহ নেওয়াজ এবং সংগঠনের সভাপতি দীনেশচন্দ্র মজুমদার ও প্রধান উপদেষ্টা সিতাংশ গুহ এবং পবন দাসের স্ত্রী লেখিকা মিমলু সেন। সঞ্চালনা করেন উৎসবের সদস্য সচিব শিবলী ছাদেক।  

image


অনুষ্ঠানে রথীন্দ্রনাথ বলেন, বাংলাদেশে বিভিন্ন সরকারি আয়োজনে লোকজ এবং বাউল আঙ্গিকের গান বাদ দেয়া হচ্ছে। আমাদের সঠিক শিকড়ের সন্ধান করতে লোকজ গানের বিশেষ পরিচর্যা করা প্রয়োজন। তাই এ ধরনের আয়োজন দেশে এবং বিদেশে অনেক বেশি হওয়া দরকার। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পবন দাস বলেন, ২০০৮ সালে আমেরিকানদের আয়োজনে এসেছিলাম নিউইয়র্ক। এবার এসেছি বাংলাদেশিদের আয়োজনে। আমার প্রাণের মানুষদের এই উৎসবে থাকতে পেরে অসম্ভব ভালো লাগছে। 

তিনি বলেন, বাউল আর লোকজ গান কোনদিন হারাবে না। কারণ এসব মানুষের নিজের গান। মাটির গান। মানুষ তা হৃদয়ে ধারণ করে রাখবে। এই বিশ্বায়নের যুগে লোকজ গানের সঙ্গে যেকোন বাদ্যযন্ত্র যদি সুন্দর করে মিলে যেতে পারে, তাহলে তা আমরা আপন করে নেব।

শাহ নেওয়াজ বলেন, লোকজ গান নিয়ে এমন উৎসব নিউইয়র্কে আগে হয়নি। নিউইয়র্কে হবে মাটির মানুষের গান কথাটি শুনে আমি একাত্মতা ঘোষণা করে বললাম, এই অনুষ্ঠান সফল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করব।


একাত্তর/এসি

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর