নিউইয়র্কের মেলা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

দেশি পণ্যের বাজার সম্প্রসারণ, রেমিট্যান্স বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে শুরু হয়েছে দুই দিনের অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা। পোশাক রপ্তানির বাইরে যুক্তরাষ্ট্রে অন্যান্য পণ্য রপ্তানি বাড়ানো এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকৃষ্ট করতে অভিবাসী দিবসের এ অনুষ্ঠান বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রবাসী বাংলাদেশিদের এই উপস্থিতি দেখে একখণ্ড বাংলাদেশই মনে হয়। ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিবাসী দিবস এবং বাণিজ্য মেলা।

নিউইয়র্ক হোটেল হিলটন মিডটাউন স্থানীয় চেম্বার অব কমার্স এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিনের আয়োজনে প্রথমদিনে অংশ নিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানসহ বাংলাদেশ থেকে আসা বিশিষ্টজনরা।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

পোশাক রপ্তানির বাইরেও যুক্তরাষ্ট্রে চামড়া, কৃষি এ পাটজাত পণ্য, হস্তশিল্পসহ নানা শিল্প ও সেবা স্থান পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে এই মেলা সহায়তা করবে।

মেলায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এরমধ্যে ২৬টি প্রতিষ্ঠান বাংলাদেশের।

ভবিষ্যতেও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান দুই দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা।

 

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর