অপপ্রচার রোধে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহবান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে জোড়ালো ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

রোববার নিউইয়র্কের একটি মিলনায়তনে জাতিসংঘের ৭৮তম অধিবেশনের বাইরে একটি সাইডলাইন কনফারেন্সে তিনি এ কথা বলেন। এর আয়োজন করে সেন্টার ফর এনআরবি। 

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বিশ্ববাসীর দৃষ্টি এখনো নিউইয়র্কের দিকে। আর এমনি একটি সময়ে এই সাইড ইভেন্টটির আয়োজনে করে সেন্টার ফর এনআরবি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং বিষয়ক এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,  জাতিসংঘে শান্তির সংস্কৃতি প্রস্তাব তুলে ধরে। যা বিপুল ভোটে অনুমোদন পায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঋণ পরিধোশে বাংলাদেশ কোনো দিন খেলাপী হয়নি। দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, দেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা ঠেকাতে প্রবাসীদের ভূমিকা নিতে হবে।

অনুষ্ঠানে জাতিসংঘের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা অংশ নেন। 

 

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর