পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে প্যারিস মামলা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:৩৩ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতার অভিযোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) ফ্রান্সের স্থানীয় সময় বিকেল চারটায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা এই মামলা দায়ের করেন।

মামলার বাদিরা হলেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ও সহ-সভাপতি মনজুরুল হাসান সেলিম। 

তারা জানিয়েছেন, দেশটির পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে।

এম. নজরুল ইসলাম বলেন, এই তথাকথিত লেখক ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পিনাকী বিভিন্ন অনলাইন পোর্টালসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়: কামাল

তিনি অভিযোগ করে বলেন, একটি ঘৃণ্য চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। পিনাকী ভট্টাচার্য এই চক্রের অন্যতম সদস্য। যুক্তরাজ্যের লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। তাদের পেছনে আছে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা। এই অপপ্রচারের জন্য তারা বিপুল পরিমাণ টাকা ঢালছে। 

আইনিভাবে এই অপপ্রচার বন্ধ করতে বিষয়টি আমরা দেশটির আইনের দৃষ্টিতে এনেছি।


একাত্তর/এসি

বাংলাকে বুকে নিয়ে ছবি ও কবিতার শহর প্যারিসে বাঙালিয়ানার উৎসব! ‘বাংলার মাটির উৎসব’ শিরোনামে শহরে দুই দিনের উৎসবে চলচ্চিত্র, সংগীত আর কবিতায় হাজার বছরের বাংলার গৌরবের দেখা মিলেছিলো। ৮ ও ৯ নভেম্বর...
ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের তিন বছর পেরিয়ে গেছে। এর মধ্যে হঠাৎ শহীদ মিনারটির মালিকানা দাবি করে এর উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠিয়েছেন ভাস্কর...
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র নিয়ে ফ্রান্সের গিমে মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে ‘উইটনেসিং হিস্ট্রি ইন দ্য মেকিং: ফোটোগ্রাফ বাই অ্যান ডি হ্যানিং’। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৭২...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে ফ্রান্সে। এ বছর প্যারিসে ১২টি অস্থায়ী মণ্ডপে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর