নিউইয়র্ক টাইমস স্কয়ারে বর্ষবরণের প্রস্তুতি শুরু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম

প্রতি বছরের মত এবারও নিউইয়র্ক টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসীরা। সাহিত্য-সংস্কৃতিমনা শত আলোকিত মানুষের উপস্থিতিতে গেলো বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে সবার পক্ষ থেকে এ ঘোষণা দেন প্রবীণ সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান।

আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ঘোষণা করে নিউইয়র্কের টাইম স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে ১৩ ও ১৪ এপ্রিল শতাধিক কণ্ঠে বরণ করে নেয়া হবে বাংলা নতুন বছরকে। ঘোষণার পর হয়েছে গানের মহড়া।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এর সভাপতি বিশ্বজিত সাহার সভাপতিত্বে ঘোষণা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শত কণ্ঠের মহড়া পরিচালক মহিতোষ তালুকদার তাপস প্রজন্ম'৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক এবং আয়োজক সংগঠনের সহ- সাধারণ সম্পাদক তানভীর কায়সার ।

অনুষ্ঠানে বর্ষবরণ ঘোষণা করার সময় সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান বলেন, নিউইয়র্কের টাইম স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে ১৩ ও ১৪ এপ্রিল শতাধিক কণ্ঠে বরণ করে নেয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। মঙ্গল শোভাযাত্রা, চিরায়ত বাংলার সংস্কৃতি পরিবেশনা এবং বৈশাখি মেলায় উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা।

বাঙালির ইতিহাসে প্রথমবার নিউইয়র্ককের টাইম স্কয়ারে বাংলা বর্ষবরণ আয়োজন করা সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। ১৪৩০ বঙ্গাব্দ বরণের শত কণ্ঠের নেতৃত্ব দিয়েছিলেন মহীতোষ তালুকদার তাপস । এবারও হবে তার পরিচালনায়। মহড়া শুরুর প্রাক্কালে তিনি বলেন, নিউ ইয়র্ক টাইম স্কয়ারের পাদদেশে ১৪৩০ বাংলা বর্ষবরণের অনুষ্ঠানটি আমাকে বিশ্ব বাঙালির কাছে পরিচিত করিয়ে দিয়েছে। এজন্য আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবার আমরা আশা করছি গত বছরকে ছাড়িয়ে যাবো ।

অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেত্রী লুৎফুন নাহার লতা বলেন, বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও অভিবাসীরা হৃদয়ে ধারণ ও লালন পালন করেন বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশ। নিউইয়র্কে প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে শত শিল্পীর উপস্থিতি প্রমাণ করে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে প্রকৃত সংস্কৃতি কর্মী। তাদের হাত ধরেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা বলেন, এবার তিন স্তরবিশিষ্ট অংশগ্রহণকারী নিশ্চিত করার পরিকল্পনা করছি আমরা। অংশগ্রহণকারীর সঙ্গে যুক্ত হবে পরিবারের শিশু এবং কিশোর-কিশোরীরা। নিজেদের পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এবার নিউইয়র্ককের টাইম স্কয়ারকে সাজানো হবে রমনার বটমূলের আদলে।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, গত বছরের ঐতিহাসিক বর্ষবরণ সারা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে। এবার আমরা প্রত্যাশা করছি যুক্তরাষ্ট্রের ৫২ ৫২ টি অঙ্গরাজ্যের বসবাসরত বাঙালি অভিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার। ইতোমধ্যে ২৫ টি অঙ্গরাজ্য বরণ অনুষ্ঠানের যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বাঙালি সংস্কৃতি প্রেমী অভিবাসীরা শত কণ্ঠের এই আয়োজনকে সহস্র কণ্ঠে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি।

এআরএস
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর