বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বহুপাক্ষিক ও গভীর: কামাল চৌধুরী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বহুপাক্ষিক ও গভীর হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, সেই সম্পর্কে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার নিউইয়র্কে আয়োজিত একটি সুধী সমাবেশে তিনি একথা বলেন।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত এই স্নিগ্ধ সন্ধ্যায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুধীজনেরা। কবি কামাল চৌধুরীর সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কামাল চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক ও গভীর সম্পর্কের কথা তুলে ধরেন কামাল চৌধুরী। ‘সাংস্কৃতিক কূটনীতি’ জোরদার করার ওপর জোড় দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলার সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে। মতবিনিময়কালে আমন্ত্রিত অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি তাদের বিভিন্ন মন্তব্য ও প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, সব সংশয় দূরে সরিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন। যার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দেশটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেয়া ও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। রাষ্ট্রদূত বলেন, অনেকে নানান সংশয়ের কথা বলেছেন। সেইসব সংশয় সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, কোন ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদেরও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তৌফিক ইসলাম শাতিল।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা স্বাগত বক্তব্য রাখেন। কনসাল জেনারেল বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার রূপকল্পকে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মো. নাজমুল হুদা।

মুক্তধারা ফাউন্ডেশন ও সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের সহায়তায় এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবি কামাল চৌধুরীর কণ্ঠে তার নিজের কবিতা পাঠ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা ও সাংবাদিক আকবর হায়দার কিরণ। কবি কামাল চৌধুরীল জীবনী পাঠ করেন অভিনেত্রী লুৎফুন নাহার লতা। স্বরচিত ছড়া পাঠ করেন মনজুর কাদের।

কবির কবিতা থেকে আবৃত্তি করেন মিথুন আহমেদ, গোপন সাহা ও শিবলি সাদিক। সঙ্গীত পরিবেশন করেন জারিন মাইশা। নৃত্য পরিবেশন করে নাসিমা চৌধুরী।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ও হেড অব চেন্সরি ইসরাত জাহান ও সাংস্কৃতিক কর্মী সেমন্তি ওয়াহেদের সঞ্চালনায় আবৃত্তি, গান, নাচের মধ্য দিয়ে অনন্য হয়ে ওঠে সন্ধ্যাটি।

এআরএস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর