কিরগিজস্তানে বিদেশিদের ওপর হামলা, প্রশাসন নীরব

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:০৫ এএম

কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। এ বিষয়ে কিরগিজ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। 

সরকারি মেডিকেলের শিক্ষার্থী নিরাপদে থাকলেও সবচেয়ে বেশি বিপদে আছেন বেসরকারি মেডিকেলে পড়া প্রায় ৯০০'র বেশি শিক্ষার্থী। গৃহবন্দি থাকায় অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। 

চরম আতঙ্ক নিয়ে কিরগিজস্তানে দিন কাটাচ্ছেন সেখানে পড়তে যাওয়া বিদেশিরা, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা। স্থানীয় সংঘাতে গত সোমবার পাকিস্তানের কয়েকজন মেডিকেল শিক্ষার্থী হতাহতের পর সেখানে এখন থমথমে অবস্থা। 

হতাহত পাকিস্তানের শিক্ষার্থী হলেও কিরগিজস্তানের স্থানীয়দের সাথে সংঘাতের শুরুটা হয়েছিলো মিশরীয় শিক্ষার্থীদের। পরে তা মোড় নেয় অন্যদিকে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ কম্পাউণ্ডে ঢুকে মারধর শুরু করে স্থানীয়রা। কিন্তু এ নিয়ে অনেকটাই নীরব কিরগিজ প্রশাসন। 

এদিকে দেশটিতে সরকারি-বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০'র বেশি শিক্ষার্থী রয়েছে। এছাড়া রয়েছে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১৫ হাজার শিক্ষার্থী। এসব দেশের সরকার তাদের দেশের শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। 

এক শিক্ষার্থী বলেন, এখানে প্রচুর মারামারি, ঝামেলা হচ্ছে। আমাদের দেশের শিক্ষার্থীরা মারা যাচ্ছে। আমরা দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু কেউ ফোন ধরছে না। বুঝতে পারছি না এখন কী করবো। আমরা বাড়ির বাইরে ভয়ে বের হচ্ছি না।

কিরগিজস্তানে বাংলাদেশের দূতাবাস না থাকায় প্রতিবেশী উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তবে এ নিয়ে মেলেনি কোনো সহযোগিতা।

এদিকে, রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে কিরগিজ প্রশাসন চার শিক্ষার্থীকে আটক করেছে। তবে তারা কোন দেশের সে বিষয়ে কিছু জানায়নি। 

আরবিএস
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের মরদেহ উদ্ধার করেছে বলে মনে করছে দেশটির পুলিশ। এ ঘটনায় আরেক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
রাশিয়ার মস্কোতে নানান আয়োজনে বৈশাখ উদযাপন করলো বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ছাত্র সংগঠন রুদেন’।
কোভিড পরবর্তী সময়ে ২০২২ সালে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা বেড়েছে প্রায় ৭১ শতাংশ। হোম অফিসের তথ্য মতে চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেয়েছে। তবে পোস্ট গ্রাজুয়েট লেভেলে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর