ফোবানা কনভেনশনে পুরস্কৃত হলেন টি. ডব্লিউ সৈনিক

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪৪ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী টি. ডব্লিউ সৈনিক ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) কনভেনশনে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। 

গত ৩০ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ৩৮তম ফোবানা সম্মেলনে সংগীত জগতে অসামান্য অবদান রাখার কারণে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

টি. ডব্লিউ সৈনিকের গাওয়া "তুমি আমার ঘুম" গানটি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশীদের মধ্যেও তিনি একজন প্রিয় শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। সৈনিক বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক দেশে গান গেয়ে বহু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে টি. ডব্লিউ সৈনিক বলেন, একজন শিল্পীর স্বপ্ন থাকে অন্তত একটি মৌলিক গান যেন শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আমি ভাগ্যবান যে আমার 'তুমি আমার ঘুম' গানটি দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষ মনে রেখেছে। শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই, এটি আমার পরম প্রাপ্তি।

শিল্পী টি. ডব্লিউ সৈনিক এর আগে বেনসন অ্যান্ড হ্যাজেস স্টার সার্চ অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড, সি. জে. এফ. বি অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ড, ইন্দো-বাংলা মৈত্রী সম্মাননা অ্যাওয়ার্ড, অস্ট্রেলিয়ার সিডনি নাট্যম অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের ফোবানা কনভেনশনেও তিনি একইভাবে সম্মানিত হলেন।

সৈনিক আরও বলেন, এই সম্মাননা আমাকে আরও ভালো মৌলিক গান গাইতে অনুপ্রাণিত করবে। ফোবানা কনভেনশনের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে আরও ভালো গান উপহার দিতে চাই। 

উল্লেখ্য, সংগীতের পাশাপাশি তিনি একজন প্রতিভাবান চিত্রগ্রাহক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।

 

এআর
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর