আমিরাতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত তিন শিক্ষার্থী

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:২২ পিএম

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুই বাংলাদেশি স্কুলে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে আমিরাতের দুটি কেন্দ্রে বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।

আমিরাতে অবস্থিত কেন্দ্র দুটো হলো আবুধাবির ‘শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং ‘রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’।

আমিরাতের দুই কেন্দ্রে মোট ৫৯ পরীক্ষার্থী অংশ নেন। আবুধাবীর শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও ৪০ জন অংশ নেন এবং তিন জন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।

এছাড়া রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আবুধাবীর শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মাদ উল্লাহ খান এবং রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা পরিদর্শক ছিলেন দুবাই কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আব্দুস সালাম।

এদিকে আমিরাতের সাত প্রদেশের মধ্যে দুই প্রদেশে বাংলাদেশি স্কুল থাকলেও অন্য পাঁচ প্রদেশে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি প্রবাসীদের।

তারা বলছেন, দুবাই ও শারজাহে বাংলাদেশি স্কুল না থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন দেশি শিক্ষার্থীরা৷

একাত্তর/আরএ
সংযুক্ত আরব আমিরাতে যারা যেতে চান তাদের জন্য দারুণ এক সুখবর দিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে টুরিস্ট ভিসা। 
চলতি বছরের জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতায় ক্ষমা করা হয়। তাদের মধ্যে ১৪ জন  সন্ধ্যায় দেশে ফিরবেন।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ করে সরিয়ে দেওয়া সম্ভব নয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, এসব যানবাহনের চলাচলের নির্দিষ্ট পথ, কর প্রদানসহ বিভিন্ন বিষয় নীতিমালার আওতায়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া...
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক...
রাজধানীর প্রতিবেশী জেলা গাজীপুরের শিল্পাঞ্চলে চরম সংকট কাটিয়ে অবশেষে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঘোষণার পর শিল্পাঞ্চলটিতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর