আজ বিনামূল্যে এক জিবি ডেটা পাবেন যেভাবে

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম

জুলাই আন্দোলন স্মরণে ও জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনামূল্যে এক জিবি করে ডেটা পাবেন। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’ এর অংশ হিসেবে দেশের মোবাইল গ্রাহকদের প্রতি একটি সম্মানসূচক উদ্যোগ হিসেবেই এই ফ্রি ডেটা অফার চালু করা হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা

এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

এক্ষেত্রে- গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা *121*1807# ডায়াল করে, রবি/এয়ারটেল গ্রাহকরা *4*1807#, বাংলালিংক গ্রাহকরা *121*1807 এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

একাত্তর/এসি
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর