টরন্টোতে কবিতা উৎসব উদযাপন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

টরন্টো কবিতা উৎসব ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার কানাডার সবচেয়ে বড় এবং অভিবাসী-প্রধান শহর টরন্টোর টেইলর ক্রিক পার্কের প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে, খোলা আকাশের নিচে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকারা ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন কানাডার ইংরেজি ভাষার বিখ্যাত কবি প্যাট কনরস এবং কানাডার বুদ্ধিজীবী ও প্রবন্ধকার টেরি বারকার। টরন্টো কবিতা উৎসব পর্ষদের পক্ষ থেকে স্বাগত জানান কবি কাজী হেলাল।

কবিতা ও আবৃত্তির মায়াময় এই অনুষ্ঠানে দলীয় আবৃত্তি উপস্থাপন করেন টরন্টোর বাংলা ভাষার আবৃত্তি দলগুলো—বাচনিক, অন্যস্বর, উত্তরের জানালা এবং লেখক সংগঠন রাইটার্স ক্লাব। আবৃত্তি করেন সুমন মালিক, মার্জিয়া মৌ, দিলারা নাহার বাবু, আনিসা রশীদ লাকী, সুরাইয়া উর্মি, নাইমা সিদ্দীকা, অরুণা হায়দার, মুনিয়া মিলি, জুলিয়া নাসরিন, আইনুন আফরোজ, ফ্লোরা সূচী ডি রোজারিও, সৈয়দা আম্মাতুল ফাতেমা রোজসহ অনেকে।

কবিতা পাঠ করেন কানাডার সপ্তম পোয়েট লরিয়েট কবি জর্জ এলিয়ট ক্লার্ক, কবি জামিল রায়হান, কবি প্যাট কনরস, কবি বজলুস শহীদ, কবি জিওভানো রিক্কো, কবি শিউলী জাহান, কবি রিচার্ড গ্রীন, কবি তসলিমা ইসলাম, কবি কারেন শেনফেল্ড, কবি ঋতুশ্রী ঘোষ, কবি হানি নোভিক, কবি সৈকত রুশদী, কবি রোকো ডি গিয়াম, কবি বাদল ঘোষ, কবি মস্তোফা হক এবং কবি কার্ল ফ্লিস।

বক্তব্য রাখেন চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, লেখক সুমন রহমান, সুব্রত কুমার দাশ, সাদী মোহাম্মদ এবং নাট্যজীবী হাবিবুল্লাহ দুলাল। টরন্টো কবিতা উৎসবের সমাপনী বক্তব্য দেন কবি মেহরাব রহমান। সারাদিনের এই অনুষ্ঠানের বাংলা ও ইংরেজি ভাষার উপস্থাপনা পরিচালনা করেন আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন এবং সম্পূর্ণা সাহা।

বহুভাষিক কবি ও কবিতার বৈচিত্র্যময় সমাহার, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির এই টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল প্রতি বছর অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোতে। এটি শুরু হয়েছে ২০২৪ সাল থেকে। অনুষ্ঠানের পোস্টার ডিজাইন করেন বাংলাদেশের শিল্পী মোমিন উদ্দীন খালেদ। নান্দনিক মঞ্চ পরিকল্পনা করেন কচি রানা। টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালের কিউরেটর হিসেবে কাজ করেন কবি মেহরাব রহমান, কবি কাজী হেলাল, কবি নয়ন হাফিজ, আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন এবং কবি পারভেজ চৌধুরী।

একাত্তর/এসি
বাংলা কবিতার বরপুত্র কবি শহীদ কাদরীর দীর্ঘদিনের বাস ছিল নিউইয়র্ক। এই শহর থেকেই চিরবিদায় নিয়েছিলেন তিনি। আগস্ট মাসে জন্ম এবং মৃত্যু বাংলা ভাষার অন্যতম এই কবির। প্রিয় কবিকে স্মরণ করার জন্য নিউইয়র্কে...
ঐতিহাসিক ৭ই মার্চের প্রেক্ষাপটে রচিত কবি নির্মলেন্দু গুণের অসামান্য কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেলো নিউইয়র্কে। স্থানীয়...
কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ রচিত হয়েছিল ঐতিহাসিক ৭ মার্চের প্রেক্ষাপটে। সেই কবিতা অবলম্বনে এবার একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, সাংবাদিক ও...
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশের খ্যাতিমান বাচিক শিল্পী বেলায়েত হোসেনের একক আবৃত্তি সন্ধ্যা। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে উচ্চারণ কালচারাল একাডেমির উদ্যোগে এ আবৃত্তি সন্ধ্যা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর