যুক্তরাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহবান সাবেক কূটনীতিকের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিলয়েচ। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই ঘটনাটি আওয়ামী লীগের জন্য “একটি বড় কৌশলগত ভুল” ছিলো।

ড্যানিলয়েচের মতে, নিউ ইয়র্কে বিএনপির একজন প্রতিনিধির ওপর হামলার পর অভিযুক্তদের একজনকে জেল থেকে মুক্ত করায় আওয়ামী লীগপন্থিরা হয়তো নিজেদের ‘জয়’ মনে করছেন। কিন্তু এই ঘটনা তাদের প্রকৃত চেহারা উন্মোচন করেছে।

তিনি লেখেন, এই হামলার ঘটনায় বিএনপি, এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। এসব দলের নেতারা এবার একই মঞ্চে, একই পতাকার নিচে এসেছেন।

তিনি আরও উল্লেখ করেন, যারা হামলার শিকার হয়েছেন, তারা ঢাকা শহরের রাজপথে শেখ হাসিনার গুলির মুখে থেকেও মাথা নত করেননি, নিউ ইয়র্কের ‘কম দরের গুন্ডাদের’ দ্বারা তারা কখনোই ভীত হবেন না।

ড্যানিলয়েচ তার পোস্টে যুক্তরাষ্ট্র সরকারকে উদ্দেশ করে বলেন, এখন সময় এসেছে যারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা চায়, তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখে। পাশাপাশি তিনি মার্কিন প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও অভিবাসন কর্তৃপক্ষকে আহবান জানান, যারা যুক্তরাষ্ট্রের মাটিতে ‘হাসিনার রক্তমাখা অর্থে’ আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার।

শেষাংশে ড্যানিলোভিচ স্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগ এখনো নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি। তারা নৈতিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে দেউলিয়া হয়ে পড়েছে। এই ধরনের আচরণ থেকে যদি তারা সরে না আসে, তাহলে গত ১৫ বছরে যাদের তারা দমন করেছে, তাদের কাছ থেকে কোনো ক্ষমা বা আপস আশা করা উচিত নয়।

একাত্তর/এসি
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমেরিকার নিউইয়র্কে বড় আয়োজনে পালিত হচ্ছে, শারদীয় দুর্গাপুজা। এবার ২৫টি পুজামন্ডপে ধর্মীয় নানান আচারের মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা চলছে।
দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে হামলা, ভাংচুর ও সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়ে নিউইয়র্কে একটি প্রতিবাদ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর