নিউইয়র্কের দুর্গোৎসবে সামিল সব ধর্মের মানুষ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমেরিকার নিউইয়র্কে বড় আয়োজনে পালিত হচ্ছে, শারদীয় দুর্গাপুজা। এবার ২৫টি পুজামন্ডপে ধর্মীয় নানান আচারের মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা চলছে।

অন্যান্য স্টেট থেকেও, এই পুজায় যোগ দিতে এসেছেন অসংখ্য মানুষ। অন্য ধর্মের মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে অসাম্প্রদায়িকতার অনন্য এক পরিবেশ। যা ব্যাপক সাড়া ফেলেছে গোটা আমেরিকা জুড়ে।

ঢোলের তালে তালে সরগরম হয়ে উঠছে পুজামণ্ডপগুলো। উৎসব আর আনন্দে মেতে উঠেছেন, হাজারো মানুষ। বর্ণিল সাজে, নারী পুরুষ শিশুর অংশগ্রহণে, নিউইয়র্ক যেন পরিণত হয়েছে, রঙিন এক নগরে।

নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে চলছে জমজমাট আয়োজন। এবার অন্তত ২৫টি মণ্ডপে চলছে, পুজা অর্চনা। ভক্তদের উপস্থিতিতে, আনন্দময় হয়ে উঠেছে, বিভিন্ন এলাকা।

অন্যান্য স্টেট থেকেও নিউইয়র্কে আসছেন অনেকে। এমনকি এসেছেন পাশের দেশ ক্যানাডা থেকে। ধর্মীয় নানা আচারের সঙ্গে চলছে, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক নানা আয়োজন।

কেবল হিন্দু সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মের মানুষের অংশগ্রহণে,একটি চমৎকার অসাম্প্রদিক পরিবেশ তৈরি হয়েছে এখানে। এতে বাহাবা দিচ্ছেন মূলধারার রাজনীতিক নেতারাও।

নিউইয়র্কের মেয়র এরিক এডামস এবার পূজায় বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছেন। যার মধ্য দিয়ে উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা। তিনি বলেন, দুর্গাপূজা গোটা পৃথিবীতে অসাম্প্রদায়িক সমাজ গড়তে পথ দেখাবে।

মা দুর্গার আরাধনার মধ্য দিয়ে, অশুভর বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয়ের কথাই বলছেন সবাই। সাম্প্রদায়িক বিষবাষ্প থেকে মুক্ত হবে এই পৃথিবী, এমন বাণীও ছিল, উৎসব আনন্দের মাঝে।

 

এআরএস
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিলয়েচ। 
কখনো কখনো কবিতা ইতিহাসের একটি অধ্যায় হয়ে যায়। কবিতা হয়ে যায় একটি দেশ। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছিল। ১৯৭১ সালের মাঝামাঝি কলকাতায় গিয়েছিলেন আমেরিকার খ্যাতিমান কবি অ্যালেন গিন্সবার্গ।
শারদীয় দুর্গাপূজা এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। আর আনন্দঘন এই সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য নিউইয়র্কে এবারই প্রথমবারের মতো উন্মুক্ত প্রাঙ্গণে হতে যাচ্ছে...
আমেরিকার আটলান্টা শহরে বন্দুকধারীদের গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার দেশের বাড়ি নোয়াখালী পৌর এলাকায়। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।বৃহস্পতিবার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর