জাতির পিতার জন্মদিন ঘিরে আওয়ামী লীগের সাত দিনের কর্মসূচি

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ১৭ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কর্মসূচি পালন করা হবে। 

বুধবার (৯ মার্চ) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন আর  কেউ পাবে না। আপনারা এই যুগে যারা আছেন, তারাই পাবেন। ভবিষ্যৎ বংশধর যারা আছেন, তারা এই দিন পালন করতে পারবেন না। আপনারা সৌভাগ্যবান, গোটা জাতি সৌভাগ্যবান।’

ঘোষিত কর্মসূচীতে জানানো হয়, ১৭ মার্চ সকালে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর বিকাল ৩টায় আলোচনা সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৮ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ১৯ মার্চ ছাত্রলীগ, ২০ মার্চ শ্রমিক লীগ, ২১ মার্চ কৃষক লীগ, ২২ মার্চ যুব লীগ, ২৩ মার্চ যুব মহিলা লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ ও ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে সাত দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৯-২৫ মার্চ স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’র উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন— সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।

 

একাত্তর/এআর

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার স্বীকৃতি ও পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে দুই কংগ্রেসম্যান প্রস্তাব এনেছেন। এই প্রস্তাব পাস করতে সরকারের কূটনৈতিক...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর