বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গার্মেন্টস শিল্পসহ দেশকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসবাদ কায়েমের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া।

দেশের বর্তমান পরিস্থিতি ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদের ছেলেমেয়ে বা আত্মীয়স্বজন কেউ বাংলাদেশে নেই। সবাই পাঁচ আগস্টের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তারা সম্মিলিতভাবে সাধারণ মানুষের সন্তানদের আবারও বলি দেওয়ার চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, গার্মেন্টস শিল্পে ওই ব্যক্তিদের কোনো স্বজন চাকরি না করলেও এই শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।

সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে কায়সার কামাল বলেন, সেখানে তাদের সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি। আন্দোলনের নামে শত শত গাছ কেটে ফেলা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, গাছের কী দোষ?

এ অবস্থা থেকে উত্তরণে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর আহবান জানান তিনি। একই সঙ্গে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান।

নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, পোলিং এজেন্টরা অত্যন্ত পবিত্র দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্রবিহীন বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের ভূমিকা রয়েছে। তাঁদের দায়িত্ব পালনের ফলেই বাংলাদেশ আজ একটি নির্বাচিত ও গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। এ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে কায়সার কামাল বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদে প্রয়োজনীয় সেতু, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তবে সম্প্রতি কেরনখোলা সেতুসহ দুর্গাপুর ও কলমাকান্দার নয়টি সেতু নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।

তিনি আরও জানান, কুল্লাগড়ায় যাওয়ার সেতুটিও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। এরই মধ্যে সেতুটির স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে। চলতি মেয়াদের মধ্যেই এসব সেতুর নির্মাণকাজ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আগামী জুন-জুলাইয়ের মধ্যে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার আশাবাদও জানান ডেপুটি স্পিকার।

একাত্তর/এসি
‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এতোদিন আমার নিজের কোনো ঘর ছিলো না, তাই আমাকে অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই—নিজের সামর্থ্যে একটি ঘর বানানোর মতো অবস্থা আমার কখনোই ছিলো না।...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে নেত্রকোনায় আমন ধান কাটায় বিঘ্ন ঘটেছে। বৃষ্টির কারণে ধান কাটার যন্ত্রও ব্যবহার করা যাচ্ছে না।এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ধান কাটার শ্রমিক ও যন্ত্রচালকরা।...
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মামুন (১৬) নামের ওই কিশোর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) রাতে মারা...
লক্ষ্মীপুরের রায়পুরে পোলট্রি খামার গড়ার আড়ালে প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটক ও...
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের...
বিদেশি একটি রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে কেন্দ্রীয় প্রশাসনের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা বিষয়ক জাতীয় প্রশাসনের পরিচালিত সামাজিক...
সরকারের পরিকল্পিত ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়েছে বেলজিয়াম। ধর্মঘটের জেরে সোমবার দেশটির বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গণপরিবহন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর