প্রতিমা ভাঙতে গিয়ে যুবক আটক, মানসিক ভারসাম্যহীন দাবি পুলিশের

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯:৪১ পিএম

রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরের প্রতিমা ভাঙার সময় নাসির সর্দার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। তবে পুলিশের দাবি, সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

আটক নাসির সর্দার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের খালেক সর্দারের ছেলে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরটি তালাবদ্ধ থাকলেও ওই যুবক গ্রিলের মধ্যে একটি বাঁশ দিয়ে মন্দিরের ভিতরে থাকা কালি প্রতিমা ও প্রতিমার সাথে থাকা সাপের অংশ ভাঙ্গতে থাকে। 

image

আরও পড়ুন: গম্ভীরের ই-মেইলে পাঠানো মৃত্যু হুমকি পাকিস্তান থেকে এসেছে: দিল্লি পুলিশ

তিনি আরও জানান, পরে ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে যুবক নাসির সর্দার পালানোর চেষ্টা করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে সে যে মানসিক ভারসাম্যহীন তার কাগজপত্র নিয়ে পরিবারের সদস্যরা এসেছে।

তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি শাহাদাৎ।  


একাত্তর/আরবিএস  

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর