গম্ভীরের ই-মেইলে পাঠানো মৃত্যু হুমকি পাকিস্তান থেকে এসেছে: দিল্লি পুলিশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২:৪১ এএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র সাংসদ সদস্য ও দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে খুনের হুমকি দিয়ে পাঠানো হয়েছে দুইটি ই-মেইল। আর এসব ই-মেইল এসেছে পাকিস্তান থেকে, এমনটাই দাবি দিল্লি পুলিশের। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিল্লি পুলিশের বরাতে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এরইমধ্যে গম্ভীরের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টা নাগাদ প্রথম ইমেল পেয়েছিলেন গম্ভীর। সেখানে লেখা ছিলো, আমরা তোমাকে এবং তোমার পরিবারকে মেরে ফেলব।

ঠিক তার একদিন পর বুধবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটা নাগাদ দ্বিতীয় মেইল পান গম্ভীর। সেখানেও ছিলো একই ধরণের হুমকি। 

দ্বিতীয় মেইলে লেখা ছিলো, আমরা তোমাকে হত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু গতকাল তুমি বেঁচে গেলে। যদি নিজের জীবন এবং পরিবারকে ভালবাসো, তাহলে রাজনীতি এবং কাশ্মীর সমস্যা থেকে দূরে থাকো।

মেইল পাওয়ার পরই ব্যক্তিগত সচিব গৌরব অরোরার মারফৎ স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন গম্ভীর।

গম্ভীর বলেন, দ্বিতীয় ইমেলের সঙ্গে তার বাড়ির ছবিও পাঠানো হয়েছে। আর সেটি এসেছে আইসিস কাশ্মীরের তরফে। 

আরও পড়ুন: গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কিরণ

দিল্লি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, এ ঘটনায় প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গুগলের কাছে থেকে ওই ই-মেইল অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। গুগল জানিয়েছে, সেটির আইপি অ্যাড্রেস পাকিস্তানের অর্থাৎ পাকিস্তান থেকে এসেছে মেইলগুলো।

এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 


একাত্তর/আরবিএস  

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর