মা হতে চেয়ে স্ত্রীর আবেদনে প্যারোলে মুক্ত স্বামী

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০১:০৭ পিএম

স্বামী জেলে, গর্ভধারণের সুযোগ চেয়ে  স্ত্রী আবেদন করলেন,  শর্ত সাপেক্ষে (প্যারোলে) ১৫ দিনের জন্য মুক্তি পেলেন স্বামী। ভারতের একটি আদালত এমন এক ব্যাতিক্রমি নজির স্থাপন করলো।

আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায় জানায়, আবেদনের প্রেক্ষিতে এক নারীকে গর্ভধারণের সুযোগ দিয়ে খুনের মামলায় দণ্ডিত স্বামী নন্দলালকে (৩৪) মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে জোধপুর হাই কোর্ট।

বিচারক সন্দীপ মেহতা এ আদেশের পর্যবেক্ষণে জানিয়েছেন, আদালত মনে করছে, এটা তার অধিকার। এই অধিকার থেকে কোনো নারীকে আইন বঞ্চিত করতে পারে না।

একটি খুনের মামলায় নন্দলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় রাজস্থানের ভিলওয়াড়া আদালত। রায়ের পর বেশ কয়েক বছর ধরে তিনি কারাভোগ করছেন।

সম্প্রতি জোধপুর হাই কোর্টে তার স্ত্রী রেখা আবেদন করেন, তিনি মা হতে চান। স্বামী জেলে থাকায় তা সম্ভব হচ্ছে না। 

আদালতের পর্যবেক্ষণে বলা হয় নন্দলাল জেলে থাকায় তার স্ত্রীর জীবনে প্রভাব পড়ছে। কিন্তু রেখা তো কোনও দোষ করেননি। ফলে তার দাবি গ্রহণযোগ্য। বংশ বিস্তার ও সংরক্ষণ ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় দর্শনের মধ্যে পড়ে জানিয়ে বলা হয়, আদালত এর আইনগত বিষয়টি নজরে রেখেছে।

নন্দলালকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আদালত হিন্দু শাস্ত্র, বিশেষত ঋগ্বেদের প্রসঙ্গ তুলে ধরে। পাশাপাশি ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের প্রসঙ্গ টানা হয়। আদালত জানায়, নন্দলাল প্যারোলের সুবিধা পেতে পারেন। তাছাড়া একজন বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার উদ্দেশ্য, শান্তিপূর্ণভাবে সমাজের মূল স্রোতে ফেরার ক্ষেত্রে তাকে উৎসাহী করা।

এর আগে ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি পান নন্দলাল। সে সময় ভাল আচরণের পাশাপাশি মেয়াদ শেষ হওয়ার পর আত্মসমর্পণ করায় সন্তুষ্টি জানিয়েছিল আদালত।


একাত্তর/এআর

ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর