মহামারী পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরলো খুশির ঈদ

আপডেট : ০২ মে ২০২২, ১০:১৮ পিএম

করোনাভাইরাস মহামারির কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। তাই করোনার চোখ রাঙানিতে গেলো দুই বছর ঈদ ছিল আয়োজনহীন। করোনার সংক্রমণ পরিস্থিতি উন্নীত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে উঠে যায় বিধিনিষেধ, স্বাভাবিক হয়ে যায় সবকিছু। দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসে রমজান মাস। 

গত দুই বছর পেছনে তাকালে দেখা যায়, অনেকেই বাধ্য হয়ে ঘরে ঈদের নামাজ পড়েছেন। করো বাড়িতে ছিল স্বজন হারানোর শোক। আবার অনেকের ঘরেই ছিল কোভিড রোগী। 

অন্যদিকে বহু দোকানপাট ও ব্যবসা ঈদকেন্দ্রিক বিক্রিবাট্টায় ছিল মন্দা। ছিল বাড়ি ফেরিতে নিষেধাজ্ঞা। সঙ্গে ছিল করোনাকে সঙ্গে নিয়ে ঘরে ফেরার আতঙ্ক।

গত কদিনে দেশের রাস্তাঘাটে গ্রামমুখো মানুষের স্রোত দেখা গেছে। ঢাকা-চট্টগ্রামসহ শহরগুলো থেকে কর্মজীবী মানুষ নাড়ির টানে ফিরেছেন বাড়িতে। মোবাইল অপারেটরগুলোর তথ্যমতে, গত পাঁচদিনে প্রায় এক কোটি সিম ব্যবহারকারী ঢাকা থেকে গ্রামে ফিরেছেন। প্রায় সবাই গেছেন মা-বাবা, স্ত্রী-সন্তান, স্বজনদের সঙ্গে মিলে ঈদ উদযাপন করতে।

এবার সংক্রমণ কমে আসায়, ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকেই। তাই, শংকাছিল যানজটের। কিন্তু এবার সড়কে উল্টো চিত্র। সড়ক, নৌসহ রেলপথে অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরেছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রার শেষ দিনেও মহাসড়কে যানবাহনের তেমন চাপ ছিলনা। 

আরও পড়ুন: দুই দোকান থেকে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

অন্য বছর ঈদের আগের দিন সড়কে যানবাহনের যে দীর্ঘ সারি দেখা যায়,তা এবার নেই বললেই চলে। স্বস্তির ঈদযাত্রায় এবার ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষ।  

এদিকে এবার ঈদের নামাজ, কোলাকুলিতে নেই কোনো বিধি নিষেধ। সকালে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়েই প্রাণে প্রাণ মিলবে সৌহার্দ আর বন্ধুত্বের বন্ধনে।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর