বজ্রপাতে নিহত ১৭ বরযাত্রীর লাশ চুরি ঠেকাতে কবর বাঁধাই

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১২:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহতদের লাশ চুরি ঠেকাতে নাওয়া-খাওয়া ছেড়ে রড সিমেন্ট দিয়ে কবর বাঁধাই এর কাজে নেমে পড়েছে এলাকাবাসী। বজ্রপাতে কারও মৃত্যু হলে সেই মরদেহ মূল্যবান কোনো বস্তুতে পরিণত হয়। এমন ধারণা থেকে দেশে প্রায় প্রায় বজ্রপাতে নিহতদের লাশ চুরির ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে সেই আশঙ্কা থেকেই গ্রামবাসীর এই উদ্যোগ। 

গত বুধবার (৪ আগষ্ট) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাত হলে, সদর উপজেলার সূর্য নারায়নপুর গ্রামের ১৪ জন, চরবাগডাঙ্গার একজন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের আরও দুইজন মারা যায়। তাদের প্রত্যেকের কবর বাঁধাই করতে স্বেচ্ছাই এগিয়ে আসেন গ্রামবাসী।

সূর্য নারায়নপুর গ্রামের আল মামুন চারদিন আগেই বিয়ে করেন শিবগঞ্জের দক্ষিণ পাকার সুমি খাতুনকে। বিয়ের তিনদিন পর, বুধবার কনের বাড়ি থেকে বর-কনে আনতে যাচ্ছিলো মামুনের বাবা-মা সহ নিকট আত্মীয় স্বজনরা। বেলা ১২টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পদ্মা পার হয়ে বরযাত্রীদের নৌকা শিবগঞ্জের পাঁকা নারায়ণপুর ঘাটে পৌঁছালে, শুরু হয় বজ্রপাত। ঘটনাস্থলেই বজ্রপাতে আল মামুনের পরিবারের ১৪ জনসহ ১৭ জনের মৃত্যু হয়। 

আরও পড়ুন: '১৮ নয়, টিকা পাবার সর্বনিন্ম বয়স ২৫'

মামুনের পিতাকে দাফন করা হয়েছে বাড়ির পেছনের দরজার পাশে। আর নানা-নানীসহ একই পরিবারের ছয়জনের দাফন সম্পন্ন করেছেন রাস্তা ঘেঁষা ঐ বাড়ির সামনের প্রধান দরজার পাশে। কিন্তু বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মরদেহগুলো দাফনের পর সংসারের চিন্তা বাদ দিয়ে কবরগুলো পাহারা দিতে হয়েছে তাকে। স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে সারাদিন চলেছে কবর বাঁধায় শেষে কবরের উপরে রড সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়ার কাজ চলেছে সন্ধ্যা পর্যন্ত। কাজ শেষ করে কিছুটা নিশ্চিত হন তারা। 

image


নারায়নপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ১৩ নং ওয়ার্ড সদস্য আজিম হোসেন জানান, সরকারের অনুদানের পাশাপাশি লাশগুলোর চুরি ঠেকাতে কবরগুলো বাঁধাই করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে। 


একাত্তর/আরবিএস 

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর