‘বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে’

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির নতুন রেকর্ডের পাশাপাশি আরেকটি রেকর্ডের পূর্বাভাস দিলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এফএও বলছে, চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী খাদ্য আমদানির খরচ পৌঁছেতে পারে রেকর্ড ১ দশমিক ৭৫ ট্রিয়িলন ডলার। বিশ্বজুড়ে খাদ্য পণ্যের উচ্চমূল্য আর পরিবহন খরচ বেড়ে যাওয়া এর কারণ। শুধু তাই নয় চলতি মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্য রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ওয়ার্ল্ড ফুড সিচুয়েশন প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এফএও বলছে, আন্তর্জাতিকভাবে খাদ্যপণ্যের উচ্চমূল্য এবং পরিবহণ খরচ প্রায় ৩ গুণ বেড়ে যাওয়া আমদানি ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছানোর প্রধান কারণ। 

করোনা মহামারির প্রভাব, তার উপর খাদ্যের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি দরিদ্র দেশ এবং ভোক্তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলছে জাতিসংঘ। কারণ উন্নয়নশীল দেশগুলোর খাদ্য আমদানি বিল বাড়তে পারে প্রায় ২০ শতাংশ। এসব অঞ্চলে শষ্য পশুর চর্বি, উদ্ভিজ্জ তেল এবং তৈলবীজের দাম বাড়ছে উল্লেখ্যযোগ্য হারে। ফলমূল, সবজি, মৎস্য পণ্য এবং পানীয় জাতীয় পণ্যেরও বড় বাজার এসব অঞ্চল। 

এফএও'র প্রতিবেদন বলছে, চলতি মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্য ৪৭ কোটি ৮১ লাখ টনে ঠেকতে পারে। গত মৌসুমে ছিল ৪৭ কোটি ৬৬ লাখ টন। এবার বাড়বে ১৫ লাখ টন। এদিকে চলতি মৌসুমে খাদ্য উৎপাদনের তুলনায় ব্যবহার বাড়বে বলছে সংস্থাটি। ফলে চাহিদা ও সরবরাহ ভারসাম্যহীনতার সম্ভাবনা ও থাকছে বলছে জাতিসংঘ। 

চাহিদা ও সরবরাহ ভারসাম্যহীন হলে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়তে পারে আরো বেশি। যদিও এখনও বিশ্বে প্রায় ৫৩টি দেশে আয়ের প্রায় ৬০ শতাংশ ব্যয় হয়, খাদ্য, বাসস্থান, জ্বালানি আর বিশুদ্ধ পানীয়র মত প্রয়োজনীয় খাতে।

একাত্তর/ এনএ


টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দাম বাড়ায় চড়ছে মূল্যস্ফীতির পারদও, যা এখন প্রায় দুই অঙ্কের ঘরের কাছাকাছি পৌঁছে গেছে। 
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর