সন্ধ্যা থেকে এলপির ‘নতুন দাম’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৩:৪১ পিএম

আবারও কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ সন্ধ্যা ৬টা থেকে এটি কার্যকর হবে।

সোমবার (৩ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। এসময় কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ দাম হবে ১ হাজার ১৭৮ টাকা। এর দাম ছিল ১ হাজার ৩১৩ টাকা।

এর আগে মুসকসহ প্রতি কেজি এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০৯ টাকা ৮২ পয়সা। গত ৪ নভেম্বর এই দাম কার্যকর করা হয়। আজকের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, এলপিজির মূল্য এখন ৯৮ টাকা ১৭ পয়সা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি খাতে সব এলপিজির দাম কমেছে। সাড়ে পাঁচ কেজি এলপিজির দাম আগে ছিল ৬০২ টাকা। এখন সেই দাম কমে হয়েছে ৫৪০ টাকা। সাড়ে ১২ কেজির এলপিজির নতুন দাম ১ হাজার ২২৭ টাকা। গত নভেম্বরে এর দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৬৮ টাকা। ১৫ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৪৭৩ টাকা।

এছাড়া ১৬ কেজির দাম ১ হাজার ৫৭১ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৭৬৭ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৯৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ১৬০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৪৫৪ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৯৪৫ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ২৪০ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৪৩৬ টাকা ও ৪৫ কেজির দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪১৮ টাকা।

আরও পড়ুন: নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে নারায়ণগঞ্জ

বিইআরসি জানিয়েছে, গাড়িতে ব্যবহৃত গ্যাসের দামও কমানো হয়েছে। গত নভেম্বরে এই গ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৬১ টাকা ১৮ পয়সা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা।


একাত্তর/আরএ

ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন বছরের শুরুতেই সাধারণ গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে এল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ...
আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। গত মাসের মতো এ মাসেও অপরিবর্তিত রয়েছে পণ্যটির দাম। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিলো এক হাজার ৪৫৫ টাকা।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর