মিথিলার পর এবার স্থায়ী জামিন পেলেন ফারিয়া

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম

তারকা অভিনেত্রী মিথালা পর এবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কেলেংকারির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আরেক অভিনেত্রী শবনম ফারিয়া।

রোববার হাইকোর্টের দেয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিথিলা।

সেই সঙ্গে জামিন স্থায়ী করার আবেদনও করেন আইনজীবী। শুনানি শেষে আদালত তদন্ত  প্রতিবেদন দাখিল পর্যন্ত শবনম ফারিয়ার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

জামিনে পেয়ে ফারিয়া বলেন, তাকে বিব্রতকর পরিস্থিতে ফেলতেই এই মামলা হয়েছে। আইনের প্রতি তার শ্রদ্ধা ছিলো। আইনি প্রক্রিয়াতেই বিষয়টি সুরাহা হচ্ছে।

এর আগে গত ১৩ ডিসেম্বর অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলাকে আট সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট।

গত বছর ২১ নভেম্বর ঢাকার আদালতে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানাকে মামলার অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। মিথিলা ছিলেন ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছা দূত।

গত বছর ৪ ডিসেম্বর ধানমন্ডি থানা মামলার অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে। পরের দিন ঢাকার আদালতে পাঠানা হয়।

 একাত্তর/ এনএ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় অভিযোগ প্রমাণ হলে যে কোনো সময় অভিনেত্রী মিথিলা, শবনম ফারিয়া এবং গায়ক-অভিনেতা তাহসান গ্রেপ্তার হতে পারেন- এমন খবরে বিব্রত ও কষ্ট...
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান, অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া রয়েছেন পুলিশের নজরদারিতে। এই তারকাদের যেকোনও সময়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর