যেকোনও সময় গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৮:০৭ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান, অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া রয়েছেন পুলিশের নজরদারিতে। এই তারকাদের যেকোনও সময় গ্রেপ্তার করা হবে।  

শুক্রবার (১০ ডিসেম্বর) রমনা উপ-কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান।

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির একজন গ্রাহক আদালতে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার প্রতিবেদন ধানমন্ডি থানায় এসেছে। সে মোতাবেক পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। মামলায় অভিযুক্ত ৯ আসামি পুলিশের নজরদারিতে রয়েছে। যেকোনও সময় তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সাজ্জাদুর রহমান। 

একই মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। আর শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন। 

গত চার ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন।

সাদের অভিযোগ, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করেছেন তাহসান, মিথিলা ও ফারিয়া। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার। যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

আরও পড়ুন: বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই চুক্তি সই করবে মালয়েশিয়া

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদি প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।



একাত্তর/আরবিএস

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর