প্রতারণার মামলা নিয়ে যা বললেন তিন তারকা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:৫৫ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় অভিযোগ প্রমাণ হলে যে কোনো সময় অভিনেত্রী মিথিলা, শবনম ফারিয়া এবং গায়ক-অভিনেতা তাহসান গ্রেপ্তার হতে পারেন- এমন খবরে বিব্রত ও কষ্ট পেয়েছেন এই তারকারা। 

গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করে তাহসান বলেছেন, এ ঘটনায় কোনো রকম চিন্তিত নন তিনি। তাহসান পূর্ণ আস্থা রেখেছেন দেশের আইন ও বিচার ব্যবস্থার উপরে। তিনি বলেন, তদন্তেই প্রকাশিত হবে আসল সত্য।

বর্তমানে আমেরিকার ডালাসে অবস্থানরত জনপ্রিয় এই তারকা জানান, গোটা বিষয়টি তিনি আইনজীবীর উপর ছেড়ে দিয়েছেন। আইনজীবী যা বলবেন, সেই পথেই হাঁটবেন তিনি। নিজ থেকে কোন পদক্ষেপ নেওয়ার ইচ্ছা তার নেই। 

তাহসান বলেন, আমি ইভ্যালি সঙ্গে যুক্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু তাদের সঙ্গে কাজ শুরু করার আগেই ফেসবুকের পেজে ইভ্যালি সম্পর্কে প্রচুর গ্রাহকের অভিযোগ পাই। ফলে আমি তাদের সঙ্গে চুক্তি বাতিল করি, এবং তাদের কোনো শ্যুটে অংশ নিইনি। 

image


তাদেরকে অকারণে হেনস্থা করা হচ্ছে দাবি করে তাহসান বলেন, তারকারা যে কোনো সংস্থায় শুধু প্রচারদূত হিসেবেই কাজ করেন। সংস্থা কোন পথে চলবে সেটা দেখা বা জানা তাদের কাজ নয়। সেটা সম্ভবও নয় বলে উল্লেখ করেন তিনি। 

অন্যদিকে, তিন তারকা যে কোন সময় গ্রেপ্তার হতে পারেন, এমন খবর ছড়িয়ে পরার পর অভিনেত্রী শবনম ফারিয়ার তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া না জানালেও, কিছুটা সময় নিয়ে গণমধ্যমের সঙ্গে মুখ খুলেছেন। 

পুরো বিষয়টি বিব্রতকর উল্লেখ করে ফারিয়া বলেন, ‘ইভ্যালিতে জয়েন করেছি ঠিকই, কিন্তু তাদের কোনও প্রচারণায় আমি ছিলাম না। অথচ এখন মামলা হলো- আমাকে দেখে নাকি পণ্য অর্ডার করেছে! তাই প্রতারক হিসেবে মামলার আসামি হলাম’।

তিনি জানান, এফআইআর অনুযায়ী মামলার বাদী মে মাসের দুই তারিখে অর্ডার প্লেস করেছেন। আর জুন মাসের এক তারিখে তিনি ইভ্যালিতে যোগ দিয়েছেন। তাই তাকে দেখে প্রভাবিত হয়ে পণ্য অর্ডার করার দাবি মোটেও ঠিক না।

image


শবনম ফারিয়া আরো দাবি করেন, ইভ্যালিতে যোগ দেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির কোনও প্রচারে ছিলেন। শুধুমাত্র অফিসিয়াল কাজে যুক্ত থাকার শর্তে তিনি ইভ্যালিতে যোগ দেন। পরে প্রতিষ্ঠানটি গতিবিধি নিয়ে সন্দেহ হওয়ায় পদ ছেড়ে দেন বলেও উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞায় র‍্যাবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তা

অন্যদিকে মিথিলা জানিয়েছেন, তিনি এখনও মামলার বিষয়ে কিছু জানেন না। বিভিন্ন অনলাইন পোর্টালে খবরটি দেখেছেন মাত্র। মামলার বিষয়ে কোন নোটিসও পাননি তিনি। তাই এনিয়ে কিছু বলার সময় আসেনি বলেও উল্লেখ করেছেন এই অভিনেত্রী। 


একাত্তর/আরবিএস 

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর