পুঁজিবাজারে বিনিয়োগ সুযোগ চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:২০ পিএম

অপ্রদর্শিত টাকা বা কালো টাকা আবারো পুঁজিবাজারে বিনিয়োগ সুযোগ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর মার্চেন্ট ব্যাংকগুলো বলেছে বড় কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আনতে কর ছাড় দেওয়া প্রয়োজন। 

মঙ্গলবার সকালে আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রাক বাজেট আলোচনায় বসে জাতীয় রাজস্ব বোর্ড। আলোচনায় তারা এই দাবি জানান। 

সভায় মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়, পুঁজি বাজারে এখনো প্রত্যাশা অনুযায়ী দেশি এবং বিদেশি বিনিয়োগ নেই। বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের তালিকাভুক্তিও এখনো অনেক কম। এদের শেয়ারবাজারে আনতে কর ছাড়সহ কিছু নীতিগত উৎসাহ দেয়া প্রয়োজন বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা।  

আর ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেছে, বিনিয়োগ বাড়াতে আবার অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ দরকার। বন্ডকেও উৎসাহ দেয়ার প্রয়োজন মনে করছেন তারা।

এসময় এনবিআরের আয়কর বিভাগের এক সদস্য বলেন, করের টাকায় সরকার চলে, তাই সব কিছুতে কর ছাড় চাওয়া ঠিক নয়।

এনবিআর এর আরেক সদস্য মাসুদ সাদিক সভাপতিত্বে এই সভায় আলোচিত হয় আর্থিক খাতের আরো নানা বিষয়। 

একাত্তর/ এনএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর