বোরো ধান-চালের মূল্য নির্ধারণ, সংগ্রহ শুরু ২৮ এপ্রিল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৬ পিএম

সরকার আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের মূল্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ২৮ এপ্রিল থেকে শুরু করে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব তথ্য দেন।

তিনি জানান, প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। ২০২১ সালে ধান চালের দাম একই ছিলো বলেও জানান তিনি।

আসন্ন ২০২২ মৌসুমে ৬.৫০ লাখ মেট্রিক টন ধান, ১১.০০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ০.৫০ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, দেশের বাজারে মোটা চালের দাম বাড়েনি। গত কয়েক সপ্তাহ ধরে দাম কমতির দিকে। মোটা চালের অধিকাংশ নন হিউম্যান কনজামশনে চলে যাওয়ায় এবং মানুষের খাদ্যাভাস পরিবর্তনের কারণে সরু চালের ওপর নির্ভরতা বেড়েছে।

আরও পড়ুন: 'নো ভ্যাকসিন নো সার্ভিস' চালু করছে উত্তর সিটি কর্পোরেশন

একারণে সরু চালের দাম কিছুটা বেড়েছে। এসময় তিনি সরু ধানের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কৃষি উৎপাদন বাড়াতে ইতোমধ্যে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। নতুন উদ্ভাবিত দুটি জাত ব্রি-৮৯ ও ব্রি-৯২ বোরো ধানের উৎপাদন সম্প্রসারণ করা হচ্ছে। এই প্রজাতির উৎপাদন বেশি হবে এবং চালও সরু হবে। এ ছাড়াও খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ধানের চাষ বাড়ানো হচ্ছে।

সভায় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সংগ্রহ লক্ষমাত্রা ও মূল্য নিরর্ধারণ যৌক্তিক হয়েছে। এতে কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত হবে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য সচিব এবং মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মতামত তুলে ধরেন।


একাত্তর/টিএ

টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
গত মৌসুমের তুলনায় দাম বাড়িয়ে আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার ১৭ লাখ টন ধান ও চালের পাশাপাশি ৫০ হাজার টন গমও সংগ্রহ করা হবে।
গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর