টিসিবি ট্রাকের সামনে থেকে খালি হাতে ফেরা মানুষই বেশি

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:২৮ পিএম

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে থাকা মানুষের অনেকেই পাচ্ছেন না টিসিবির সুবিধা। কেউ প্রতিদিনই পাচ্ছেন, আবার কেউ না পেয়ে ফিরে যাচ্ছেন দিনের পর দিন। 

ভুক্তভোগীরা বলছেন, আইডি কার্ড কিম্বা রেশনের ব্যবস্থা করলে সমস্যার সমাধান সম্ভব। পাশাপাশি যুক্ত করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকেও। 

তীব্র রোদ উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়ানো মানুষগুলোর অপেক্ষার যেন শেষ নেই। টিসিবির পণ্য পেতে প্রতিদিনই চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়। দেখভালের কেউ না থাকায় শিশু সন্তানদেরও নিয়ে আসেন অনেকে। 

বুধবার (১৬ মার্চ) সরেজমিনে দেখা গেলো, পণ্য হাতে পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে অপেক্ষা করছেন ক্রেতারা। আবার সড়ক দিয়ে টিসিবির ট্রাক যেতে দেখলেই সেই ট্রাকের পেছন পেছন মানুষজনকে ছুটতে দেখা গেছে।

টিসিবির ট্রাকের পেছনে লম্বা লাইনে নেই শৃঙ্খলা। প্রতিদিন একই মানুষ হাজির হচ্ছেন পণ্য পেতে। এদের ভিড়ে পেছনে পড়ে যাচ্ছেন প্রকৃত ক্রেতারা। 

পণ্য না নিয়েই ফিরে যেতে হয় তাদের। ভুক্তভোগীরা বলছেন, কিছু মানুষের অসততা কারণে মিলছে না ন্যায্যমূল্যের পণ্য। 

দুই কেজি তেল, পেয়াজ, ডাল, চিনি একদিন আগে নেয়ার পরও আবারও কেন আসছেন জানতে চাইলে শেষ নেই অজুহাতের। 

ক্রেতারা বলছেন, শুধু জেলা ভিত্তিক নয়, সারা সিটি কর্পোরেশনগুলোতেও কার্ডের ব্যবস্থা রাখা দরকার। 

আরও পড়ুন: ভ্যাট ছাড় ও অভিযানে স্বস্তি ফিরছে তেলের বাজারে

এক ট্রাকে প্রতি দিন ২৫০ মানুষের পণ্য দেয় টিসিবি। সেই হিসাবে দিনে রাজধানীর দুই সিটিতে ২৭ হাজার ৫০০ মানুষ পণ্য পান। 

আর, টিসিবির ট্রাক থেকে একজন সর্বোচ্চ দুই কেজি করে ডাল ও চিনি, পাঁচ কেজি পেঁয়াজ এবং দুই লিটার তেল নিতে পারছেন।

ঢাকার দুই সিটি কর্পোরেশন মিলিয়ে ১৩৬ স্পটে টিসিবি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এরমধ্যে উত্তরের ৫৪টি ওয়ার্ডের ৫৯টি এবং দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের ৭৭টি পণ্য বিক্রি করছে টিসিবি।


একাত্তর/এসজে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর