মূল্যতালিকা ঝুলানোয় বাধ্য করা যাচ্ছে না ব্যবসায়ীদের

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:১৯ পিএম

জরিমানা করেও ‘মূল্যতালিকা’ টাঙানো বাধ্যতামূলক করা যাচ্ছে না ব্যবসায়ীদের। যদিও ভোক্তা অধিকার অধিদপ্তরের হুঁশিয়ারী, ব্যবসায়ীদের মূল্যতালিকা রাখতেই হবে। সেই সাথে, পাইকারী বিক্রেতা সর্বোচ্চ ২০ এবং খুঁচরা বিক্রেতা কোনভাবেই ৩০ শতাংশের বেশি লাভ করতে পারবে না। 

তবে ভোক্তাদের অভিযোগ; অভিযান চলা সময়টুকুতেই কেবল কম লাভে পণ্য বিক্রি করেন ব্যবসায়ীরা; অভিযান শেষ হলেই, যা-তাই!  

কত দামে পণ্য কেনা; কত দামে বিক্রি, তার ‘পাকা রশিদ থাকা’; সেই সাথে মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলেক করতে চায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর এটা নিশ্চিতে প্রতিদিনই রাজধানীর বাজারগুলোতে ঘুরছে, সংস্থাটির কর্মকর্তারা। 

রাজধানীর তরমুজের বাজার দিয়ে শুক্রবারের অভিযান শুরু করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এরপর তারা যান হাতিরপুল কাঁচা বাজারে। দেখেন, এই বাজারে বেগুন, শসা, কাঁচামরিচ আর মাছ বেশি দামে বিক্রি করছেন কিনা ব্যবসায়ীরা। সেই সাথে মূল্যতালিকা আছে কিনা ব্যবসায়ীদের; সেটাও তদারকি করেন তারা। 

ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, কেজি না পিসে তরমুজ বেচা-কেনা হচ্ছে; সেটা তদারকি তাদের উদ্দেশ্য নয়; তারা চান পাইকারিতে ২০ এবং খুচরাই ৩০ শতাংশের বেশি লাভ যেন ব্যবসায়ীরা না করেন। 

পণ্যবাহী ট্রাকে পথে পথে চাঁদাবাজি’র কারণে পণ্যের দাম বাড়ে; ঢালাওভাবে ব্যবসায়ীদের এমন অভিযোগ সঠিক নয় বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। 

তবে ভোক্তাদের অভিযোগ; যেটুকু সময় বাজারে অভিযান হয় শুধু সে সময়ের জন্য একটু কম লাভে পণ্য বেঁচেন ব্যবসায়ীরা। ফলে, সরকারের নানা সংস্থার অভিযানেও বাজারে তেমন সুফল পাওয়া যাচ্ছে না। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি রোজার রাজধানীতে নিয়মিত অভিযান চালাচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা, বিএসটিআইও। 



একাত্তর/ এনএ
চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা।
সম্প্রতি পুড়ে যাওয়া গাজী টায়ারসের উৎপাদন বন্ধ থাকায় অস্বাভাবিক হচ্ছে টায়ারের বাজার। দেশের রিকশা, হালকা যানসহ বিভিন্ন যানের টায়ার বাজারে ৪৫ থেকে ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করতো গাজী টায়ারস।
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিপ্রতি ১ হাজার ৮৪ টাকা দাম কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
ঈদবাজারে এবার ‘মুরগি’ কী হতে যাচ্ছে টক অব দ্যা মার্কেট। পরিস্থিতি তাই ইঙ্গিত দিচ্ছে। সরকারে বেঁধে দেয়া দাম তো মানাই হয়নি, উল্টো ঈদের বাড়তি চাহিদা পুঁজি করে কেজিতে কমপক্ষে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর