এক হাজার টাকার লাল নোট বাতিলের তথ্য গুজব

আপডেট : ১১ মে ২০২২, ০৭:২৯ পিএম

এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বাতিল হয়ে যাচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ তারিখের পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব/বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি।

এর প্রেক্ষিতে জনসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

উল্লেখ্য, বুধবার (১১ মে) গুজব ছড়িয়ে পড়ে এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত। এরপর আর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি ব্যাংকে জমা নেওয়া হবে না। 


একাত্তর/জো

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর