নথিতে ভোগ্যপণ্য, বাস্তবে খালি কন্টেইনার!

আপডেট : ২৬ মে ২০২২, ০৮:১৯ পিএম

নারায়ণগঞ্জের পানগাঁও নদীবন্দরে আসা একটি কন্টেইনারে মালামাল চোরাচালানের অভিযোগ উঠেছে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 

আমদানিকারক প্রতিষ্ঠান জমজম কর্পোরেশনের আমদানির ঘোষণাপত্রে বলা হয় কন্টেইনারটিতে আছে চকলেট, কফিমেট আর মিনারেল ওয়াটার। অথচ কাস্টমস গোয়েন্দারা চ্যালেঞ্জ করে সেই কন্টেইনার খুলে কিছুই পাননি। খোলার পর পুরো কন্টেইনারটি খালি পান তারা। 

বৃহস্পতিবার (২৬ মে) নারায়ণগঞ্জের পানগাঁও বন্দরে জমজম কর্পোরেশনের সেই কন্টেইনারটি খোলা হয়। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের দাবী, পানগাঁও বন্দর কর্তৃপক্ষের যোগসাজশে এই কন্টেইনারের যাবতীয় মালামাল নিয়ে যায় আমদানিকারক জমজম কর্পোরেশন। 

image


শুল্ক গোয়েন্দারা জানান, ২০২১ সালের ৩ অক্টোবর বন্দর জেলা নারায়ণগঞ্জের পানগাঁও নদীবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি কন্টেইনারে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য এসেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 

আমদানিকারক জমজম কর্পোরেশনের নামে এ পণ্য আমদানিতে সহযোগিতা করেন সিএন্ডএফ প্রতিষ্ঠান এমএস পরসাইয়া। কন্টেইনারে কফিমেট, চকলেট, এবং মিনারেল ওয়াটার রয়েছে বলে ঘোষণা দেয়া হয়। 

কিন্তু কাস্টমস গোয়েন্দারা ২০২১ সালের ৩ অক্টোবর ২০ ফুট লম্বা ও সাড়ে ছয় টন ওজনের কন্টেইনারটি খোলার জন্য চ্যালেঞ্জ করলে গড়িমসি করতে থাকে বন্দর কর্তৃপক্ষ। পরবর্তীতে এই বছরের ১৩ই ফেব্রুয়ারি আবারও কাস্টমস কর্তৃপক্ষকে কন্টেইনারটি খুলে কাস্টমস গোয়েন্দাদের দেখানোর জন্য বলা হয়।  

কাস্টমস গোয়েন্দাদের ধারনা ছিলো, এই কন্টেইনারে অবৈধ সোনা বা সিগারেট চোরাচালান হতে পারে। তবে কন্টেইনার খুলে দেখাতে অস্বীকৃতি জানায় পানগাঁও নদীবন্দর কর্তৃপক্ষ। 

অবশেষে পানি অনেক দূর গড়ালে বৃহস্পতিবার (২৬ মে) পানগাঁও বন্দর কর্তৃপক্ষ জমজম কর্পোরেশনের কন্টেইনারটি খুলতে রাজি হয়। কিন্তু খুলে কন্টেইনারের ভেতরে কিছুই পাননি শুল্ক গোয়েন্দারা। 

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের দাবী, পানগাঁও বন্দর কর্তৃপক্ষের যোগসাজশে এই কন্টেইনারের যাবতীয় মালামাল নিয়ে যায় আমদানিকারক জমজম কর্পোরেশন। 

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রপ্তানির সময় কন্টেইনারের গেটে যে নাম্বার দেয়া ছিলো কন্টেইনারটি খোলার সময় সেই আমদানির নাম্বারের মিল পাওয়া যায়নি। এতেই স্পষ্ট হয় যে এখানে চোরাচালানের মত বড় কোনো ঘটনা ঘটেছে। 

এই বিষয়ে একাত্তরের পক্ষ থেকে পানগাঁও নদীবন্দর কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (জিএম) ক্যাপ্টেন সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কথা বলতে পারবে। 

আরও পড়ুন: ডলারের একক দাম নির্ধারণ করে দেবে বাংলাদেশ ব্যাংক

একাত্তরের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ক্যাপ্টেন ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমদানি ঘোষণা দেয়ার পরেও কন্টেইনারের ভেতরে কোনো ধরনের মালসামান না থাকা নতুন কিছু নয়। অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী মানি লন্ডারিংয়ের জন্য এই জাতীয় ঘটনা ঘটানোর চেষ্টা করে এবং বন্দর কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন সংস্থা ওইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। 

জমজম কর্পোরেশন পানগাঁও বন্দরে এই জাতীয় ঘটনা ঘটিয়ে থাকলে এবং বন্দর কর্তৃপক্ষের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকলে তদন্তপূর্বক সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 

এদিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, যে বা যারাই অভিযুক্ত কন্টেইনার থেকে মালামাল সরিয়ে নিয়ে থাকুক না কেন, তদন্তের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 


একাত্তর/এসজে
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতীয় ফার্মাকোপিয়া ব্যবহারে ভারত বাংলাদেশকে অনুমতি দিতে রাজি। শনিবার নারায়ণগঞ্জের ত্রিপদীতে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতের সান ফার্মার কারখানা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর