অর্থ সংকটে কোরবানির চামড়ার ব্যবসা হারানোর শঙ্কা

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৮:৩১ পিএম

ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা বুঝে না পাওয়া, অর্থ সংকট আর লবণের চড়া বাজারের কারণে এবারও ব্যবসা হারানোর শঙ্কায় পোস্তার আড়ৎদাররা। 

তারা বলছেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার কাঁচা চামড়ার বাজার কিছুটা ভালো হবার কথা থাকলেও পুঁজির সংকটে এই বাজার ধরা যাবে না। 

যদিও বিষয়টিকে দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা বলছেন ট্যানারি মালিকরা। তাদের দাবি, প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে একই সূরে কথা বলে আড়ৎদাররা। 

দেশের সবচেয়ে বড় ও পুরানো কাঁচা চামড়ার বাজার পোস্তা। যেখানে আড়ৎ আছে শতাধিক। সে আড়তের এখন বেশিরভাগই ফাঁকা। কর্মীরা পার করছেন অলস সময়।

যেসব আড়তে টুকটাক কাঁচা চামড়া আসছে তা দ্রুত লবণ দিয়ে সংরক্ষণের চেষ্টায় কর্মীরা। বাকি সময় ছুটির মেজাজেই কাটাতে হয় ব্যবসায়ীদের। তবে ঈদের দিন থেকে বদলে যাবে দৃশ্যপট।

দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়ার আড়তদার-ব্যবসায়ীরা চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য দ্রুত চামড়া প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

এবার এক কোটি ১০ লাখ পিস চামড়া কিনতে চান ট্যানারি মালিকরা। তারা বলছেন, চামড়ার যে দাম বেঁধে দিয়েছে সরকার সেটাও ভালো। 

আবার চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য ঢাকায় এক সপ্তাহের মধ্যে কোন চামড়া ঢুকবে না এমন নির্দেশনাও ইতিবাচক। কিন্তু সঙ্কট পুঁজির।  

আগের মতো মৌসুমি ব্যবসায়ীদের হাতে টাকাও নেই। আবার পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে এখনও পর্যন্ত খুব একটা ইতিবাচক সাড়া পাননি পোস্তার ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছে পাওনা ১১০ কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে কোন সুরাহা হয়নি এখনও। ফলে ইচ্ছে থাকলেও চামড়া কিনতে পারবে না অনেক ব্যবসায়ী।

আরও পড়ুন: অলিগলিতে জমজমাট ছুরি ও বটি-চাপাতির বাজার

যদিও এমন অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। তাদের পাল্টা অভিযোগ এবারও চামড়ার দাম কমানোর পাঁয়তারা আড়তদারদের। 

এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংরক্ষণ করবেন ট্যানারি মালিকরা। তাই চামড়া সংগ্রহের পর তা দ্রুত লবণ দিয়ে সংরক্ষণের পরামর্শ তাদের। 

চামড়ার দাম নিয়ে এবার যাতে কোন নৈরাজ্য না হয় সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের তদারকি সংস্থাগুলোর নজরদারি থাকবে। 

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর